Saibal Bhattacharya: মদ্যপ অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য, জানাল পুলিশ
সূত্রের খবর, এই প্রথমবার নয়। এর আগেও শৈবাল ভট্টাচার্য আত্মহত্যার চেষ্টা করেন। মদ্যপ অবস্থায় প্রায়শয়ই তাঁর কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব পাড়া প্রতিবেশী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
কলকাতা, ৯ অগাস্ট: অবসাদের জেরে নিজেকে আঘাত করেছেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। অবসাদের জেরে মদ্যপ অবস্থায় মাথা এবং নিজের ডান পায়ে আঘাত করেন টলিউডের এই অভিনেতা। মদ্যপ অবস্থায় আত্মহননের চেষ্টা করায়, গুরুতর জখম অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। সেখানেই বর্তমানে অভিনেতার চিকিৎসা চলছে বলে জানানো হল কলকাতা পুলিশের তরফে।
এদিকে সূত্রের খবর, এই প্রথমবার নয়। এর আগেও শৈবাল ভট্টাচার্য আত্মহত্যার চেষ্টা করেন। মদ্যপ অবস্থায় প্রায়শয়ই তাঁর কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব পাড়া প্রতিবেশী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
West Bengal | Actor Saibal Bhattacharya injured himself in his head and right leg yesterday due to depression under the severe influence of alcohol. He is presently admitted to Chittaranjan Hospital: Kolkata Police
— ANI (@ANI) August 9, 2022
মদ্যপ অবস্থায় একটি ভিডিয়ো শেয়ার করেন শৈবাল ভট্টাচার্য। সেখানে দেখা যায়, ধারাল অস্ত্র দিয়ে মাথায় এবং পায়ে আঘাতের চেষ্টা করেন তিনি। এরপর রক্তাক্ত অবস্থায় শৈবালকে হাসপাতালে ভর্তি করা হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কী কারণে টেলিভিশনের ওই অভিনেতা আত্মহননের চেষ্টা করেন, সে বিষয়ে খোঁজ শুরু করে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Aug 09, 2022 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

