Abdu Rozik Detained in Dubai: চুরির অভিযোগে আটক আবদু রোজিক? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 'ছোটা ভাইজানের'
রবিবার ভোর ৫টার দিকে মন্টিনিগ্রো থেকে দুবাই বিমানবন্দরে অবতরণ করেন আবদু। আর সেই সময়েই চুরির অভিযোগে আবদুকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ।
বিগ বস খ্যাত তারকা আবদু রোজিককে (Abdu Rozik) গ্রেফতার করেছে পুলিশ। তাজিকিস্তানের গায়ক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবদুকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিলাসবহুল জীবনযাপন করা তারকা।
শনিবার ভোর ৫টার দিকে মন্টিনিগ্রো থেকে দুবাই বিমানবন্দরে অবতরণ করেন আবদু (Abdu Rozik)। আর সেই সময়েই চুরির অভিযোগে আবদুকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ। বিগ বস তারকার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই হতবাক হন ভক্তরা। এরপরেই মুখ খোলেন আবদু রোজিকের টিম।
চুরির অভিযোগে গ্রেফতার আবদু?
আবদুর টিমের তরফে জানানো হয়, তাঁকে গ্রেফতার করা হয়নি। কেবল আটক করা হয়েছিল। আবদু রোজিক তাঁর ব্যাখ্যা দিয়েছেন এবং বিমানবন্দর পুলিশ তঁকে ছেড়ে দিয়েছে। দলের তরফে এও জানানো হয়েছে, তিনি শনিবার দুবাইতে (Dubai) আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। আবদুর ইনস্টা স্টোরি থেকে সেই অনুষ্ঠানের ছবিও তুলে ধরা হয়েছে। সেখানে দারুণ দারুণ হাসিখুশি দেখা গিয়েছে তারকাকে।
আবদুর টিমের তরফে প্রকাশিত বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয়। তারকার ভাবমূর্তি নষ্ট করা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারের জন্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তাজিকিস্তানের গায়ক এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আবদু রোজিক বিগ বস সিজিন ১৬-তে অংশ নিয়েছিলেন। বিগ বসের হাত ধরেই ভারতে খ্যাতি অর্জন করেছেন তিনি। এরপর বেশ কিছু রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে আবদুকে। ভারতে তাঁর বিপুল ফ্যান ফলোয়িং রয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 13, 2025 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

