The Ghost: শনিবারের বারবেলায় 'দ্য ঘোস্টের' টিজার, নাগার্জুনের সাথে প্রথমবার জুটি সোনালের
৯ই জুলাই প্রথম বার সামনে আসতে চলেছে নাগার্জুন অভিনীত দ্য ঘোস্ট ছবির প্রথম টিজার। গত বছর ৩০শে আগস্ট দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা নাগার্জুনের জন্মদিনে নতুন এই সিনেমার ফার্স্টলুক পোষ্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। এই অ্যাকশন নির্ভর সিনেমাটি পরিচালনা করছেন প্রবিন সাত্তারু। শ্রী ভেঙ্কটেশ্বর সিনেমাসের ব্যনারে সিনেমাটি প্রযোজনা করছেন নারায়ণ দাস কে নারাং, পুশকার রাম মোহান রাও এবং সারাত মারার।
View this post on Instagram
নাগার্জুনের বিপরীতে সোনাল চৌহান অভিনয় করছেন এই ছবিতে। তবে প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল কাজল আগরওয়ালের। সিনেমাটির শুটিংও শুরু করেছিলেন তিনি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে তিনি সরে যান। এরপর জানা গিয়েছিল সিনেমাটিতে নাগার্জুনের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে সব শেষে সোনাল চৌহানের নাম স্থির করা হয়।

দ্য ঘোস্ট ছাড়াও এই মুহুর্তে নাগার্জুন বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে অন্যতম অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ও করণ জোহরের ধরমা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘ব্রহ্মাস্ত্র’। যেখানে তিনি ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়, ডিম্পল কাপাডিয়ার মত শিল্পীরা।
(The above story first appeared on LatestLY on Jul 07, 2022 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

