Actor Deepa Found Dead: ফের অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য, 'আত্মহত্যার' কারণ খুঁজছে পুলিশ

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা জেসিকা অভিনয় সূত্রে বেশকয়েক বছর ধরে চেন্নাইতে বসবাস ককরেন। অভিনয় সূত্রে জেসিকা রূপোলি পর্দায় দীপা নামে পরিচিত । গত ১৮ সেপ্টেম্বর জেসিকার মৃত্যুর পর তাঁর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

Actor Deepa Found Dead: ফের অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য, 'আত্মহত্যার' কারণ খুঁজছে পুলিশ
Jessica (Photo Credit: ANI/Twitter)

চেন্নাই,১৮ সেপ্টেম্বর: ফের অভিনেত্রীর মৃত্যু ঘিরে দানা বাঁধতে শুরু করেছে রহস্য।এবারতামিল অভিনেত্রী জেসিকার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, গত ১৮ সেপ্টেম্বর চেন্নাইতে ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।জেসিকার মৃতদেহ। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা জেসিকা অভিনয় সূত্রে বেশকয়েক বছর ধরে চেন্নাইতে বসবাস ককরেন। অভিনয় সূত্রে জেসিকা রূপোলি পর্দায় দীপা নামে পরিচিত । গত ১৮ সেপ্টেম্বর জেসিকার মৃত্যুর পর তাঁর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  ময়নাতদন্তের পর জেসিকার মৃতদেহ তাঁর অন্ধ্রপ্রদেশের বাড়িতে পাঠানো হবে বলে খবর।

পুলিশ সূত্রে খবর,কীভাবে জেসিকার মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে ফ্ল্যাটে জেসিকা থাকতেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চেন্নাইয়ের ওই অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ যে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, সেখান থেকে স্পষ্ট, মৃত্যুর আগে জেসিকা অটোয় করে ফ্ল্যাটে পৌঁছন।  তারপর হঠাৎ কী হল যে জেসিকা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে জেসিকার মৃতদেহের পাশ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করছে।  সম্পর্কে ব্যর্থতার কারণেই জেসিকা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে সুইসাইড নোটে।

(The above story first appeared on LatestLY on Sep 20, 2022 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).