তামান্না ভাটিয়া: মুম্বইয়ের রাস্তায় স্বল্প-সুন্দর পোশাকে বাহুবলী গার্লকে কেমন দেখাচ্ছে! (দেখুন ছবিতে)

'বাহুবলী' সিরিজের অভিনেত্রী তামান্না ভাটিয়া-র কেরিয়ারকে আলাদা মাত্রা দিয়েছে। দক্ষিণের সিনেমায় বড় সব সিনেমার মাঝে ক দিন আগে প্রভু দেবার বিপরীতে বলিউডে তামান্নার সিনেমা মুক্তি পায়।

তামান্না ভাটিয়া: মুম্বইয়ের রাস্তায় স্বল্প-সুন্দর পোশাকে বাহুবলী গার্লকে কেমন দেখাচ্ছে! (দেখুন ছবিতে)
তামান্না ভাটিয়া। (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ১৮ জুন: 'বাহুবলী'(Baahubali) সিরিজের অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) -র কেরিয়ারকে আলাদা মাত্রা দিয়েছে। দক্ষিণের সিনেমায় বড় সব সিনেমার মাঝে ক দিন আগে প্রভু দেবার বিপরীতে বলিউডে তামান্নার সিনেমা মুক্তি পায়। খামোশি নামের সেই সিনেমা অবশ্য বক্স অফিসে মুখথুবড়ে পড়ে। তবে তাতে তামান্নার কেরিয়ারে তেমন প্রভাব পড়বে না। কারণ অজয় দেবগনের হিম্মতওয়ালা থেকে হামসকলস- বলিউডে তামান্না-র বেশিরভাগ সিনেমাই সুপারফ্লপ।

তবু বলিউড তামান্নার ভক্ত সংখ্যা অনেক। তামান্নার বেশিরভাগ হিট সিনেমাই তামিল ও তেলেগু-তে। বাহুবলী-তে অভিনয়ের পর তামান্নার পারিশ্রমিক এখন আকাশছোঁয়া। আরও পড়ুন- আমির খানের সঙ্গে এবার কোন নায়িকাকে দেখা যাবে জানেন!

তামান্না ভাটিয়া। (Photo Credits: Yogen Shah)

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়েসে 'চান্দ সা রোশন চেহ্‌রা' ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন তামান্না। হিরা ব্যবসায়ীর মেয়ে তামান্না মুম্বইয়ের মেয়ে হলেও দক্ষিণ ভারতের সিনেমায় বিখ্যাত হন।

তামান্না ভাটিয়া। (Photo Credits: Yogen Shah)

সম্প্রতি তামান্নার দুটি তামিল ছবির কাজ শেষ হয়েছে। সামনেই ছবি দুটি মুক্তি পাবে। হাতে রয়েছে আরও একাধিক ছবির কাজ। বর্তমানে দক্ষিণী ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি।

তামান্না ভাটিয়া। (Photo Credits: Yogen Shah)দেশের বক্স অফিসে ঝড় তোলা 'বাহুবলি' সিনেমার অবন্তিকার চরিত্রে অভিনয় করে মন জেতেন তামান্না।

তামান্না ভাটিয়া। (Photo Credits: Yogen Shah)

শোনা যাচ্ছে দক্ষিণের দুটি সিনেমার কাজ সেরে ফের বলিউডে ফিরতে পারেন তামান্না। এমনও শোনা যাচ্ছে ক দিন আগে অনস্ক্রিনে হৃতিক রোশনের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে চলা তামান্নাকে রণবীর কাপুরের কোনও সিনেমায় দেখা যেতে পারে।

(The above story first appeared on LatestLY on Jun 18, 2019 05:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).