Superstar Krishna Passes Away: চলে গেলেন অভিনেতা মহেশ বাবুর পিতা অতীতের তেলেগু সিনেমার সুপারস্টার কৃষ্ণা,শোকের ছায়া সিনে জগতে
১৯৬০ এর দশকের গোড়ার দিকে তেলেগু সিনেমায় তার ক্যারিয়ার শুরু করেন কৃষ্ণ। ১৯৮০ এর দশকের শেষ পর্যন্ত তেলেগু চলচ্চিত্র শিল্পে একটি শীর্ষ অবস্থান ধরে রাখেন। ৫০ বছরের বেশি কর্মজীবনে, তিনি ৩৫০ টিরও বেশি চলচ্চিত্র করেছেন।
তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর পিতা এবং অতীতের তেলেগু সিনেমার তারকা ঘটামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি, যিনি কৃষ্ণ নামে পরিচিত ছিলেন আজ সকালে তাঁর দেহাবসান হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবারহৃদরোগে আক্রান্ত হন অভিনেতা কৃষ্ণ,তার পরে তাকে হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানেই আজ (১৫.১১.২২) ভোর ৪টে নাগাদ তিনি দেহত্যাগ করেন। গত সেপ্টেম্বর মাসেই মা কে হারিয়েছেন অভিনেতা মহেশ বাবু এবার চলে গেলেন বাবাও। তারকা কৃষ্ণ র মৃত্যুতে শোকের ছায়া তেলেগু সিনেমার জগতে।
This is Heart Breaking. Our SUPERSTAR KRISHNA Garu is no more.
Legend 🙏🏽 Icon and Inspiration for Generations …. We will all Miss You sir .
Praying for strength to the family @ManjulaOfficial , @urstrulyMahesh sir. May god be with you in this Testing time. pic.twitter.com/gm9OlQQYsL
— Nikhil Siddhartha (@actor_Nikhil) November 15, 2022
(The above story first appeared on LatestLY on Nov 15, 2022 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

