Vijay: সুরক্ষা বলয় ভেঙে ছুটে আসা প্রবীণ ভক্তের মাথায় বন্দুক তাক করলেন বিজয়ের নিরাপত্তারক্ষী, মাদুরাই বিমানবন্দর সাংঘাতিক কাণ্ড
বিমানবন্দরে রাখা হয়েছিল পুলিশি নিরাপত্তাও। কিন্তু নিরাপত্তার ফাঁক গলে এক প্রবীণ ভক্ত ছুটে আসেন অভিনেতার কাছে। মুহূর্তের মধ্যে এক নিরাপত্তারক্ষী বন্দুর বের করে সোজা তাক করেন ভক্তের মাথায়।
মাদুরাই, ৬ মেঃ রাস্তাঘাটে তারকা দেখলেই ছুটে আসেন ভক্তরা। পছন্দের অভিনেতা কিংবা অভিনেত্রীর সঙ্গে ছবি তোলা, হাত মেলানো, নিদেনপক্ষে পাশে দাঁড়ানো। তবে কড়া নিরাপত্তার জেরে তারকাদের ধারেকাছে ঘেঁষা ভক্তদের কাছে দুর্লভ বিষয়। সদ্য দক্ষিণের সুপারস্টার অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের (Vijay) নিরাপত্তারক্ষী এক ভক্তের মাথায় সোজা বন্দুক তাক করলেন। মাদুরাই বিমানবন্দর থেকে হু-হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ঘটনাটি ঘটেছে গত ৫ মে, সোমবার। মাদুরাই বিমানবন্দরের (Madurai Airport) বাইরে অভিনেতা গাড়ি থেকে নামতেই আশেপাশে ভিড় জমে যায়। তারকার দর্শন নেওয়ার জন্যে ভক্তরা জমায়েত হতে শুরু করেন। ভিড় যাতে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলনেতার ধারেকাছে ঘেঁষতে না পারে তার জন্যে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বিজয়কে (Vijay)। বিমানবন্দরে রাখা হয়েছিল পুলিশি নিরাপত্তাও। কিন্তু নিরাপত্তার ফাঁক গলে এক প্রবীণ ভক্ত ছুটে আসেন অভিনেতার কাছে। মুহূর্তের মধ্যে এক নিরাপত্তারক্ষী বন্দুর বের করে সোজা তাক করেন ভক্তের মাথায়।
ভক্তের মাথায় বন্দুক ধরলেন থালাপতি বিজয়ের নিরাপত্তারক্ষীঃ
SHOCKING: Joseph Vijay's security points firearm🔫 on a person. pic.twitter.com/CA2A2aBXl6
— Manobala Vijayabalan (@ManobalaV) May 5, 2025
সমাজমাধ্যমে সেই ভাইরাল ভিডিও দেখে রীতিমত আতঙ্কে নেটবাসী। যে ভক্তদের ভালোবাসা পেয়ে অভিনেতারা তারকা হয়েছেন সেই ভক্তের প্রতি এমন ব্যবহারের সমালোচনা করছেন নেটিজেন।
বিজয়ের নিরাপত্তা দলের তরফে বিবৃতিঃ
এই ঘটনা ভাইরাল হতেই অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের (Vijay) নিরাপত্তা দলের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টার ভুল ব্যাখা করা হচ্ছে। ওই নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে তাঁর আগ্নেয়াস্ত্রটি সুরক্ষিত ভাবে রাখছিলেন। আর ঠিক সেই সময়েই ওই ভক্ত নিরাপত্তা বলয় ভেঙে ছুটে অভিনেতার কাছে চলে আসেন। তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় হাতে থাকা বন্দুকটি ওই ব্যক্তির দিকে তাক করে ফেলেন নিরাপত্তারক্ষী। কিন্তু তা সঙ্গে সঙ্গে সরিয়েও নেন তিনি। আগ্নেয়াস্ত্রটি কারুর দিকে তাক করার কোনও উদ্দেশ্য ছিল না নিরাপত্তারক্ষীর।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

