Sonakshi Sinha Wedding: ব্রাত্য ভাইজান, রিলের হিরোর সামনেই স্বামী জাহিরের সঙ্গে 'দাবাং' এর গানে কোমর দোলালেন সোনাক্ষী
সাতবছর আগে এই দিনেই একে অপরকে মন দিয়েছিলেন সোনাক্ষী-জাহির। তাই জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁরা। রবিবার সকালে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন।
নয়াদিল্লিঃ অবশেষে পূর্ণতা পেল অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবালের (Zaheer Iqbal ) ভালবাসা। সব বাধাকে অতিক্রম করে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তারকা জুটি। রবিবার আইনি বিয়ে সেরে সন্ধ্যায় জমকালো রিসেপশন পার্টিতে মাতেন এই যুগল। লাল শাড়িতে ধরা দিয়েছিলেন সোনাক্ষী। সিঁথি রাঙিয়েছিলেন লাল সিঁদুরে। জাহিরের পরনে ছিল সাদা স্যুট। এ দিন খোস মেজাজে দেখা গিয়েছে নবদম্পতিকে। 'দাবাং' সিনেমার বিখ্যাত সেই গান 'তেরে মস্ত মস্ত দো নায়েন'-এ কোমর দোলাতে দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহার মেয়ে জামাইকে। সেই সময় আসরে উপস্থিত ছিলেন সোনাক্ষীর 'দাবাং'-এর নায়ক চুলবুল পাণ্ডে অর্থাৎ সলমন খান। ভাইজানকে সোনাক্ষী-জাহিরের বিয়ের 'ঘটক' বলছেন কেউকেউ, কারণ আজ থেকে সাত বছর আগে সলমন খানে বাড়িতে এক পার্টিতে গিয়েই জাহির সঙ্গে আলাপ হয় সোনাক্ষীর। আর ‘দাবাং’সিরিজে কাজ করার সুবাদেই গাঢ় হয় বন্ধুত্ব। এ ছাড়া রাহাত ফতেহ আলি খানের জনপ্রিয় গান 'আফরিন আফরিন'-এ আসর মাতাতে দেখা যাচ্ছে নব দম্পতিকে। সাতবছর আগে এই দিনেই একে অপরকে মন দিয়েছিলেন সোনাক্ষী-জাহির। তাই জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁরা। রবিবার সকালে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন। আইনি বিয়ের অনুষ্ঠানের জন্য সাদা রঙকেই বেছে নিয়েছিলেন সোনাক্ষী-জাহির।
দেখুন ভিডিয়ো
दबंग फ़िल्म के गाने ‘तेरे मस्त मस्त दो नैन’ पर पति ज़हीर इक़बाल के साथ झूमती दिखीं सोनाक्षी सिन्हा #dabang #sonakshisinha #zaheeriqbal #sonakshizaheerwedding #teremastmastdonain pic.twitter.com/OEQzoRgN4h
— NDTV India (@ndtvindia) June 24, 2024
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

