Sidharth-Kiara Wedding: গাঁটছড়া বাধলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, ফ্যানদের জন্য নবদম্পতি করলেন ছবি শেয়ার (দেখুন সেই ছবি)
৬ ফেব্রুয়ারি দুজনের বিয়ে হবে বলে খবর পাওয়া গেলেও ৬ ফেব্রুয়ারি জানা গেল বিয়ে হচ্ছে ৭ তারিখ।মজার ব্যাপার হল, সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জয়সলমিরের সূর্যগড় প্রাসাদে দুজনের রাজকীয়ভাবে বিয়ে হয়।
মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জল্পনা ছিল বিয়ের তারিখ নিয়ে। ৬ ফেব্রুয়ারি দুজনের বিয়ে হবে বলে খবর পাওয়া গেলেও ৬ ফেব্রুয়ারি জানা গেল বিয়ে হচ্ছে ৭ তারিখ।মজার ব্যাপার হল, সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জয়সলমিরের সূর্যগড় প্রাসাদে দুজনের রাজকীয়ভাবে বিয়ে হয়।
বিয়ের পর ইনস্টাগ্রামে তাদের দুজনের সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন এই জুটি। বিয়ের ছবি শেয়ার করে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন, 'এখন আমাদের স্থায়ী বুকিং হয়ে গেছে।' আমরা আমাদের ভবিষ্যতের জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা কামনা করছি। কিয়ারা এবং সিদ্ধার্থ-র শেয়ার করা ছবিতে, দুজনকেই খুব সুন্দর এবং খুশি দেখাচ্ছে।
গোপনীয়তার মধ্যে বিয়ে হলেও জানা গেছে বিয়েতে শাহিদ কাপুর মীরা কাপুর, করণ জোহর, জুহি চাওলা, আম্বানি পরিবার সহ অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি দিল্লিতে আসার পর আগামি ৯ ফেব্রুয়ারি দিল্লিতে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।
দেখুন নব দম্পতির ছবি-
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

