ভারতীয় সিনে মহলে সাহসী পদক্ষেপ, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হলেন এই নায়িকা

সম্পূর্ণ নগ্ন অভিনেত্রী অমলা পাল।

ভারতীয় সিনে মহলে সাহসী পদক্ষেপ, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হলেন এই নায়িকা
আদাই ছবির টিজারে অমলা পাল(Photo Credit-Twitter)

প্রকাশিত হল তামিল ছবি আদাই-এর (Aadai) টিজার (Teaser)। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী অমলা পাল (Tamil Actress Amala Paul)। টিজারেই চমকে দিয়েছেন তিনি। একটা হাইরাইজের নির্জন ফ্লোরে নগ্ন, হ্যাঁ মেয়েটা সম্পূর্ণ নগ্ন। আচমকা সূর্যের আলো গায়ে পড়তেই যেন তার চমক ভাঙে। একপিঠ খোলা চুলে হাঁটুমুড়ে বসে সে যেন আতঙ্কে কাঁপছে। কোনও এক ভয়াবহতার অপেক্ষায় একটু একটু করে কেঁপে যাচ্ছে তার গোটা শরীর, দুচোখেএকটা আতঙ্কের রেশ, নিজেকেই আঁকড়ে ধরে বার বার সন্দেহের দৃষ্টিতে এদিক ওদিকে তাকাচ্ছে। এদিকে একদল পুলিশ নিখোঁজ তরুণীর সন্ধানে পথে বেরিয়ে পড়েছে। এটাই আদাই-এর প্রেক্ষাপট। আরও পড়ুন- “Towards a happily ever after with Nikhil Jain”- বিয়ে করলেন নুসরত জাহান, টুইটারে সুখী দাম্পত্যের প্রথম ছবি শেয়ার নায়িকার

ভারতীয় ছবিতে নগ্নতা এলেই কট্টরবাদীরা রে রে করে তেড়ে আসে। নগ্নতাকেও রেখেঢেকে দেখার চল রয়েছে ভারতীয় সিনেমায়।সেখানে আদাই ছবিতে নিজের শরীরে কোনও আগল রাখলেন না নায়িকা অমলা পাল। আসলে চিত্রনাট্য যদি এমন কিছুই দাবি করে তাহলে ভাল চরিত্রে অভিনয়ের জন্য নগ্ন হতেও আপত্তি নেই অমলার। এদিকে আদাই ছবির টিজার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। রত্না কুমার পরিচালিত এই ছবির ফার্স্ট লুক যথেষ্ট সাড়া ফেলেছিল। টিজারে দেখা যাচ্ছে, মেয়েকে খুঁজে না পেয়ে থানায় গিয়েছেন মা। মেয়ের সঙ্গে তাঁর শেষ যখন কথা হয়, মেয়ে মত্ত অবস্থায় ছিল। সেই মেয়েকে কি খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত? কয়েক মাস পরেই মুক্তি পাবে ছবিটি।কেরলের এক খ্রিষ্টান পরিবারে অমলার জন্ম। ইংরেজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর তিনি অভিনয় জগতে পা রাখেন। যদিও মেয়ের অভিনয় করা নিয়ে অমলার বাবার প্রবল আপত্তি ছিল। কিন্তু ভাইয়ের সমর্থন পেয়েছিলেন তিনি। পরে বাবাও মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী হতেও আপত্তি নেই, এ কথা আগে বহু বার জানিয়েছেন অমলা। ‘আদানি’ যেন তারই প্রমাণ।

অমলার এহেন সাহসী পদক্ষেপ ভারতীয় সিনেমা জগতে তাঁকে কতটা মান্যতা এনে দেবে জানা নেই, তবে সেলুলয়েডের ভাষায় চিত্রনাট্যই ছবির প্রেক্ষাপট তৈরিতে সবথেকে জরুরি, অভিনয় তো নাটকেও হয়, তাই না।

 

(The above story first appeared on LatestLY on Jun 21, 2019 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).