Shehnaaz Gill: গ্ল্যামারাস শেহনাজ গিল, ফটোশুটে নজরকাড়া, দেখুন
নয়াদিল্লি: শেহনাজ গিল সম্প্রতি তাঁর কিছু আকর্ষণীয় ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। ছবি দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্ত ও অনুগামীরা। শেহনাজ (Shehnaaz Gil) একটি সুন্দর নেক পিস পরে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছেন। চুলগুলিকে সুন্দরভাবে টেনে বেঁধেছিলেন, এতে করে তাঁকে আরও গ্ল্যামারাস দেখাচ্ছে। তিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায় অভিনয় করেছেন শেহনাজ।
দেখুন
View this post on Instagram
কিছু দিন আগে অসুস্থ ছিলেন অভিনেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জানান, বাইরের খাবার থেকে তাঁর সংক্রমণ হয়েছে। সেই সংক্রমণই বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন শেহনাজ।
(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

