Met Gala 2025: মেট গালায় প্রথমবার শাহরুখ, কিয়ারা, দিলজিৎ, কে কাকে টক্কর দেবেন? কোথায় কখন সরাসরি দেখবেন এই ফ্যাশন অনুষ্ঠান?
সোমবার, ৫ মে নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী যা ৬ মে রাত সাড়ে ৩টের সময় অনুষ্ঠানটি শুরু হবে।
Met Gala 2025: প্রতিবছরের মতো এই বছরেও মেট গালা (MET Gala 2025) অনুষ্ঠিত হতে চলেছে। নিউইয়র্ক (New York) সিটিতে শুরু হচ্ছে বিশ্বের সবথেকে বড় ফ্যাশন শো মেট গালা। সাড়া বিশ্বের নামীদামী তারকারা হাঁটেন গালার লাল গালিচায়। তারকারা কে কমন সাজে এলেন সেই দিকেই তাকিয়ে সকলে। যার পোশাক হবে যত আকর্ষণীয় তাঁর দিকে তত বেশি পড়বে চিত্রসাংবাদিকদের নজর। ক্যামেরার ফ্ল্যাশ যতবেশি ঝলসাবে সেই তারকার পোশাক নিয়ে গোটা বিশ্বে চর্চা চলবে। এই বছর মেট গালায় ডেবিউ করতে চলেছেন বলউড কিং খান (Shah Rukh Khan)। খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক পরে গালায় হাঁটবেন শাহরুখ। তবে এই বছর কেবল বাদশাই নন, বলিউডের আরও দুই তারকা মেট গালায় অভিষেক করবেন। কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। ভক্তদের উত্তেজনা একেবারে শীর্ষে। ভাবছেন ভারতে বসে কোথায়, কখন সরাসরি দেখবেন মেট গালা ২০২৫?
কখন অনুষ্ঠিত হচ্ছে মেট গালা?
সোমবার, ৫ মে নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী যা ৬ মে রাত সাড়ে ৩টের সময় অনুষ্ঠানটি শুরু হবে।
কোথায় দেখবেন?
মেট গালার অফিশিয়াল লাইভস্ট্রিম ও ভগ (Vogue)-এর ডিজিটাল প্ল্যাটফর্ম (ইউটিউবও)-এ সরাসরি দেখা যাবে এই ফ্যাশন শো। ভারতের দর্শকরা ৬ মে রাত সাড়ে ৩টে থেকে ভগ-এর ইউটিউব চ্যানেলে গোটা অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন।
জানা গিয়েছে, এই বছর মেট গালার থিম হল 'সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল'। অর্থাৎ চলতি বছরে কালো রঙের পোশাকের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষভাবে।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

