Shah Rukh Khan's 58th Birthday: ঠিক রাত বারোটায় মন্নতের ছাদে ভক্তদের ভগবান, এত ভিড় দেখে আবেগে ভাসলেন শাহরুখ (দেখুন পোস্ট)

রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন ভক্তদের ভগবান শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে।উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা।

Shah Rukh Khan's 58th Birthday: ঠিক রাত বারোটায় মন্নতের ছাদে ভক্তদের ভগবান, এত ভিড় দেখে আবেগে ভাসলেন শাহরুখ (দেখুন পোস্ট)
SRK On Mannat on his birthday Photo Credit: Twitter@ANI

বুধবার রাত থেকেই ভিড় জমছিল মন্নতের বাইরে। সবাই অপেক্ষায় কখন মন্নত  থেকে অপেক্ষমান জনতার উদ্দেশে একবার বেড়িয়ে আসবেন তিনি। হাত নাড়বেন,  ছুঁড়ে দেবেন চুম্বন।রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন ভক্তদের ভগবান  শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে।উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা। রাতের আকাশ আলো করে তখন আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে্ন কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে। দেখুন সেই ছবি-

জন্মদিনের রাতে মন্নতের বাইরে আসা এত অনুরাগীর ভিড়ে  আবেগতাড়িত করেছে অভিনেতাকে। তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘ অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মন্নতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন নিছকই অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’

(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).