Saif Ali Khan Stabbed: ছুরি দিয়ে পরপর ৬বার কোপ সইফকে, প্রথম অস্ত্রোপচারের পর চলছে অভিনেতার কসমেটিক সার্জারি

মুম্বই পুলিশের ডিসিপি জানান, বুধবার মধ্যরাত অর্থাৎ ৩টে নাগাদ সইফ আলি খানের উপর হামলা হয়। কে বা কারা সইফের বাড়িতে হামলা চালায়, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। সইফকে পরপর ৬বার ছুরি দিয়ে আঘাত করার পর হামলাকারীরা পালিয়ে যায়।

Saif Ali Khan Stabbed: ছুরি দিয়ে পরপর ৬বার কোপ সইফকে, প্রথম অস্ত্রোপচারের পর চলছে অভিনেতার কসমেটিক সার্জারি
Saif Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারি: হাসপাতালে (Hospital) ভর্তি সইফ আলি খান (Saif Ali Khan)। ছুরিকাহত হওয়ার পরপরই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে (Saif Ali Khan Stabbed)। ভর্তির পরপরই অভিনেতার প্রথম অস্ত্রোপচার করা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় সইফের। প্রথম অস্ত্রোপচারের পর বর্তমানে সইফের কসমেটিক সার্জারি হচ্ছে বলে খবর। পাশাপাশি অভিনেতা আশঙ্কামুক্ত বলে জানানো হয় হাসপাতালের তরফে। তবে শিড়দাঁড়ার কাছে যে ক্ষতটি রয়েছে, তা কতটা গভীর, তা স্ক্যান করলে তবেই স্পষ্ট বোঝা যাবে বলে হাসপাতালে সূত্রে খবর। জানা যাচ্ছে, সইফের শরীরে ১০টি সেলাই পড়েছে। এর চেয়ে বেশি কিছু হলে, বিপদ বাড়ত বলেই মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Saif Ali Khan: গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে সইফ আলি খানের উপর হামলা, হাসপাতালে ভর্তি

মুম্বই পুলিশের ডিসিপি জানান, বুধবার মধ্যরাত অর্থাৎ ৩টে নাগাদ সইফ আলি খানের উপর হামলা হয়। কে বা কারা সইফের বাড়িতে হামলা চালায়, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। সইফকে পরপর ৬বার ছুরি দিয়ে আঘাত করার পর হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের খুঁজতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। তবে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে খবর।

সইফকে হাসপাতালে ভর্তির পর করিনা কাপুর (Kareena Kapoor Khan) বিবৃতি প্রকাশ করেন। সইফের উপর যে হামলা হয়েছে, তার তদন্ত পুলিশ শুরু করেছে। সংবাদমাধ্যম এবং অভিনেতার অনুরাগীরা যাতে ধৈর্য ধরে থাকেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).