Rhea Chakraborty : ক্যামেরার সামনে চুপ, মুখে মাস্ক এঁটে বিমানবন্দরে হাজির রিয়া
মুম্বই, ১৬ এপ্রিল : মাদক মামলায় জামিনে মুক্ত। জামিন মুক্তি পেলেও, মুম্বইয়ের বাইরে যেতে হলে, পুলিশের কাছে অনুমতি নিতে হয় তাঁকে। ফলে কাজের পরিধি সীমিত করে, মুম্বইয়ের বাইরে বের হন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।
জামিন মুক্তি পাওয়ার পর বেশ কয়েকবার মুম্বইয়ের বাইরে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের তাঁর দেখা মিলল বিমানবন্দরে (Airport) । যেখানে সাদা এবং হালকা আকাশী রঙের পোশাক পরে বিমানবন্দর দিয়ে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। করোনা সংক্রমণের জেরে মুখে মাস্কের পাশাপাশি ফেস শিল্ডে মুখ ঢেকে বিমানবন্দরে হাজির হন নায়িকা।
আরও পড়ুন : Malaika Arora On Kumbh Mela : 'মহামারীর মধ্যে কুম্ভে জনজোয়ার দেখে আশ্চর্য হচ্ছি', বললেন মালাইকা
প্রসঙ্গত ৯ এপ্রিল সাকিব সালিমের জন্মদিন উপলক্ষ্যে জনসমক্ষে আসতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। সাকিব সালিমের জন্মদিনের আগে বন্ধু রাজীবের জন্মদিনের পার্টিতেও হাজির হন রিয়া। যেখানে নায়িকার সঙ্গে রোডিস খ্যাত পরিচালকের ছবি এবং তার ক্যাপশন দেখে জোর গুঞ্জন শুরু হবে। রিয়ার ছবির সঙ্গে 'মাই গার্ল' ক্যপশন জুড়ে রাজীব যখন ছবি শেয়ার করেন, তা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। এরপর সেই ছবি সরিয়ে ফেলেন রাজীব।
আরও পড়ুন : Sunny Leone : সন্তানদের জন্যই কোভিডের ভয়াবহ পরিস্থিতিতে কাজ করছেন, বললেন সানি
শুধু তাই নয়, অতীতে তাঁকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এবার রিয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাতে কোনও নতুন বিতর্ক শুরু না হয়,তার জন্য সতর্ক তিনি। রিয়া তাঁর বহুদিনের বন্ধু। সেই কারণেই জন্মদিনের পার্টিতে তাঁর সঙ্গে ছবি শেয়ার করেন বলে জানান রাজীব। বন্ধু যতই এ বিষয়ে মুখ খুলুন না কেন, রিয়া কোনও মন্তব্য করেননি।
সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর পর সবে সবে নিজে কেরিয়ারে গতি এনেছেন। তাই নতুন করে তিনি আর কোনও বিতর্কে জড়াতে চান না বলে জানা যায় অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে।
(The above story first appeared on LatestLY on Apr 16, 2021 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

