Joe Jonas - Sophie Turner Divorce: দ্বিতীয় সন্তান জন্মের পর জো-এর অসংবেদনশীলতাই কি সোফির সঙ্গে বিচ্ছেদের পথ সুগম করে? প্রিয়াঙ্কার পরিবার নিয়ে ফের প্রকাশ্যে নয়া রিপোর্ট

গত বছর সোফি টার্নার যখন দ্বিতীয়বারমা হন, সেই সময় জো স্ত্রীর প্রতি সংবেদনশীল ছিলেন না। দ্বিতীয় সন্তানের জন্মের পর সোফি টার্নার যখন শারীরিক এবং মানসিকভাবে লড়াই চালাচ্ছেন, সেই সময় জো স্ত্রীর পাশে ছিলেন না বলে দাবি করা হয় ওই নয়া রিপোর্টে।

Joe Jonas - Sophie Turner Divorce: দ্বিতীয় সন্তান জন্মের পর জো-এর অসংবেদনশীলতাই কি সোফির সঙ্গে বিচ্ছেদের পথ সুগম করে? প্রিয়াঙ্কার পরিবার নিয়ে ফের প্রকাশ্যে নয়া রিপোর্ট
Joe Jonas, Sophie Turner (Photo Credit: Instagram)

জো জোনাস এবং সোফি টার্নারের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার দেওর এবং জায়ের বিচ্ছেদ কেন হচ্ছে, তা নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় জানা যায়, দুজনের জীবনধারন পদ্ধতিতে বিস্তর তফাতের জেরেই এই সিদ্ধান্ত। জো বাড়িতে থাকতে ভালবাসেন এবং সোপি পার্টি করতে, বন্ধুবান্ধবদের নিয়ে থাকতে পছন্দ করেন বলে জানা যায়। যার জেরে এই তারকা জুটির বিচ্ছেদ হচ্ছে বলে খবর মেলে। সম্প্রতি এ বিষয়ে আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়, গত বছর সোফি টার্নার যখন দ্বিতীয়বারমা হন, সেই সময় জো স্ত্রীর প্রতি সংবেদনশীল ছিলেন না। দ্বিতীয় সন্তানের জন্মের পর সোফি টার্নার যখন শারীরিক এবং মানসিকভাবে লড়াই চালাচ্ছেন, সেই  সময় জো স্ত্রীর পাশে ছিলেন না বলে দাবি করা হয় ওই নয়া রিপোর্টে।

জানা যায়, দ্বিতীয় সন্তানের জন্মের পর সোফি টার্নার জোনাস ব্রাদারদের কোনও ইভেন্টে যেতে চাননি। এমনকী, ইভেন্টে গেলে, তিনি যাতে পাপারাৎজির সামনে না আসেন, সেই চেষ্টা করে যান অবিরত। তা সত্ত্বেও সোফির কোনও ইচ্ছের মতামতসেই সময় দেওয়া হয়নি। জো জোনাসের সঙ্গে একাধিক ইভেন্টে বের হতে হয় তাঁকে। যার জেরে এই তারকা দম্পতির মধ্যে মতভেদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে শুরু করে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2023 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).