Rapper Raftaar: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে রাফতার, চুপিসাড়ে মনরাজের সঙ্গে বিবাহ সারলেন র‍্যাপার, দেখুন জুটির বিয়ের ছবি

এর আগে টেলিভিশন অভিনেতা করণ ভোহরার বোন কোমল ভোহরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন র‍্যাপার। তবে ২০২২ সালে আলাদা হয়ে যান দুজনে।

Rapper Raftaar: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে রাফতার, চুপিসাড়ে মনরাজের সঙ্গে বিবাহ সারলেন র‍্যাপার, দেখুন জুটির বিয়ের ছবি
Rapper Raftaar Tie Knot For Second Time With Manraj Jawanada (Photo Credits: X)

মুম্বই, ৩১ জানুয়ারিঃ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বিখ্যাত ভারতীয় র‍্যাপার রাফতার (Rapper Raftaar)। র‍্যাপারের আসল নাম দিলীন নায়ার (Dilin Nair)। একেবারে চুপিসারে বিয়ে সেরেছেন রাফতার। দুই পরিবার, ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে রাফতার এবং মনরাজের। জুটির বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর একে একে ছবি ভেসে আসছে নেটপাড়ায়। ছবিতেই দেখা গিয়েছে, দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে জুটির বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে টেলিভিশন অভিনেতা করণ ভোহরার বোন কোমল ভোহরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন র‍্যাপার। তবে ২০২২ সালে আলাদা হয়ে যান দুজনে। রাফতারের প্রাক্তন স্ত্রী কোমল ভোহরা ২০২৪ সালে দ্বিতীয়বার বিবাহ করেন। দ্বিতীয় স্বামী তুষার ভাটনগরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। তুষার পেশায় দিল্লির একজন আইনজীবী। এবার পছন্দের নারী মনরাজের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিবাহকে দ্বিতীয় সুযোগ দিলেন র‍্যাপার রাফতারও।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে র‍্যাপার রাফতারঃ

রাফতারের স্ত্রী মনরাজ জওয়ান্দা কে? 

রাফতারের দ্বিতীয় স্ত্রী মনরাজ জওয়ান্দা পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট। যার জন্ম কলকাতায়। তিনি একজন পোশাক ডিজাইনারও বটে। একাধিক মিউজিক ভিডিয়ো, টেলিভিশন রিয়্যালিটি শো, টেলিভিশন বিজ্ঞাপনে স্টাইলিস্ট হিসাবে কাজ করেছেন তিনি। তবে মনরাজের প্রতিভা কেবল ফ্যাশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি অভিনয়ও করেন তিনি। রাফতারের সঙ্গেই কিছু মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'প্রিটি লিটল লায়ার'এ (Pretty Little Liar) অভিনয় করেছেন মনরাজ। স্নাতক ডিগ্রি অর্জনের পর থেকে তিনি মুম্বইয়ে বসবাস করছেন।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).