Ranbir Kapoor: রণবীর-আলিয়ার বিয়ের ডেস্টিনেশন নিয়ে জল্পনা শুরু

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের রেশ এখনও চলছে বলি ইন্ডাস্ট্রিতে। তার মধ্যেই নতুন করে শুরু রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhat) বিয়ে নিয়ে নানা গুঞ্জন।

Ranbir Kapoor: রণবীর-আলিয়ার বিয়ের ডেস্টিনেশন নিয়ে জল্পনা শুরু
Alia Bhatt-Ranbir Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ ডিসেম্বর: ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের রেশ এখনও চলছে বলি ইন্ডাস্ট্রিতে। তার মধ্যেই নতুন করে শুরু রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhat) বিয়ে নিয়ে নানা গুঞ্জন। জানা গিয়েছে শুধু দূরে বিয়েই নয় প্রচুর খরচ করে বিলাসবহুল বিয়ে করতে রাজি নন আলিয়া ভাট আর রণবীর কাপুর। বরং সাদামাঠা ঘরোয়া পরিবেশে বিয়েই তাঁদের পছন্দ। মুম্বই সংবাদমাধ্যমের খবর, ২০২২-এর ডিসেম্বর কিংবা ২০২৩-এর জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়ছেন ‘রালিয়া’। তবে ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো মুম্বই ছেড়ে অন্য কোথাও গিয়ে যে বিয়ে করবেন না তাঁরা, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

২০১৮ সাল থেকে রণবীর কাপুর আর আলিয়া ভাটের সম্পর্ক। প্রেম নিয়ে প্রথম পর্যায়ে লুকোছাপা থাকলেও রণবীর এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তাঁর সঙ্গে আলিয়ার গভীর সম্পর্ক নিয়ে। সেই থেকেরই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে এসেছে। দীপাবলিতে দু’জনকে একসঙ্গে সেজেগুজে ছবি দিতেও দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার বাড়ি 'সিল' করে হাজির মেডিকেল টিম, চলছে স্যানিটাইজেশন

অন্যদিকে, মুম্বইতে ফিরলেন নবদম্পতি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল। হালকা গোলাপী রঙের সালওয়ার কামিজে সেজে, সিঁথি সিদূঁরে রাঙিয়ে ভিকির হাত ধরে মুম্বইতে ফিরলেন ক্যাটরিনা। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফকে দেখতেই পাপারৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। ক্যামেরার সামনে পড়ে হাসি মুখে পোজ দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে। পাশাপাশি ক্যাটরিনা হাত নাড়িয়ে প্রত্যেককে অভিবাদন জানান।

(The above story first appeared on LatestLY on Dec 14, 2021 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).