Qala Trailer: প্রকাশ্যে ‘কালা’র ট্রেলার, বাবিল-তৃপ্তির যুগলবন্দী ফিরিয়ে নিয়ে গেল রেট্রো যুগে
মুম্বই, ১৫ নভেম্বরঃ ছবির কথা ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা প্রতিক্ষায় ছিলেন। প্রয়াত অভিনেতা ইরফান খানের (Irfan Khan) ছেলে বাবিল খান (Tripti Damri) অভিনীত প্রথম ছবি ‘কালা’ (Qala)। মঙ্গলবার, ১৫ নভেম্বর প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার (Qala Trailer)। ছবিতে বাবিল ছাড়াও অভিনয় করেছেন ‘বুলবুল’ (Bulbul) খ্যাত তৃপ্তি দামরি (Tripti Damri), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) প্রমুখ তারকারা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে। ‘কালা’র (Qala) গল্প আবর্তিত হচ্ছে তৃপ্তিকে কেন্দ্র করে যে চলচ্চিত্র দুনিয়ায় নিজের খ্যাতি অর্জন করতে চায় একজন গায়িকা হিসাবে। সব কিছু ঠিকঠাক চললেও সমস্যা শুরু হয় বাবিলের এন্ট্রির পর। ছবিতে বাবিলের রহস্যময় চরিত্র ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে দর্শক মহলে। নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে ‘কালা’।
দেখুন ‘কালা’র ট্রেলারঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2022 08:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

