‘Pushpa 2’ Trailer Launch: ৯০০ পুলিশ, ৩০০ নিরাপত্তারক্ষী মোতায়েন, পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ভিড় সামলানো যাবে কি!

তবে সময় যত গড়াচ্ছে গান্ধী ময়দানের চিত্র ততই ভয়ানক হয়ে উঠছে। অগণিত ভক্তদের উচ্ছ্বাস, উন্মাদনা কতক্ষণ সামাল দেওয়া যাবে তা বলা মুশকিল।

‘Pushpa 2’ Trailer Launch: ৯০০ পুলিশ, ৩০০ নিরাপত্তারক্ষী মোতায়েন, পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ভিড় সামলানো যাবে কি!
‘Pushpa 2’ Trailer Launch (Photo Credits: X)

পাটনা, ১৭ নভেম্বরঃ ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা ২ (Pushpa 2)। তবে তার আগে ১৭ নভেম্বর, রবিবার ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিহারের (Bihar) পাটনা (Patna) জেলায় গান্ধী ময়দানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর (Pushpa 2: The Rule) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। বিকেল ৫টা থেকে ময়দানে জমতে শুরু করে অজস্র ভক্তের ভিড়। অনুষ্ঠানস্থলে অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) দেখা মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। এদিনের অনুষ্ঠানের ভিড় সামলাতে বিশাল পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয়।

বিহার সরকারের তরফে অল্লু অর্জুনর আসন্ন ছবি পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ভিড় সামাল দেওয়ার জন্যে ৯০০ পুলিশের ব্যবস্থা করা হয়। ছবির তারকাদের নিরাপত্তা দেওয়ার জন্যে ৩০০ ব্যক্তিগত রক্ষীর ব্যবস্থও করা হয়। তবে সময় যত গড়াচ্ছে গান্ধী ময়দানের চিত্র ততই ভয়ানক হয়ে উঠছে। অগণিত ভক্তদের উচ্ছ্বাস, উন্মাদনা কতক্ষণ সামাল দেওয়া যাবে তা বলা মুশকিল।

গান্ধী ময়দানে ক্রমেই বাড়ছে ভিড়... 

২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত 'পুষ্পা'। দর্শক মহলে দারুণ প্রশংসা পেয়েছিল   ছবিটির জন্যে সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন অল্লু অর্জুন।

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).