Joe Jonas and Sophie Turner Divorce: প্রিয়াঙ্কার পরিবারে বড় ভাঙন, কেন এমন সিদ্ধান্ত নিলেন 'গেম অফ থ্রোনসের' সোফি টার্নার?
রিপোর্টে প্রকাশ, জো জোনাস বাড়িতে থাকতেই সবেচেয়ে বেশি স্বাচ্ছন্দ কিন্তু সোফি সম্পূর্ণ ভিন্ন। সোফি টার্নার সব সময় পার্টি করতে, বন্ধুদের সঙ্গে আউটিংয়ে বের হতে ভালবাসেন। যা নিয়ে জো এবং সোফির মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। জো এবং সোফির জীবনধারনের দ্বন্দ্বের কারণেই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
মিয়ামি, ৬ সেপ্টেম্বর: প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের পরিবারে বড় ভাঙন। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় জল্পনা। জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার দেওর জো জোনাস এবং জা সোফি টার্নার বিচ্ছেদের পথে। পরপর দুই সন্তানের জন্মের পর হঠাৎ কেন জো এবং সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। অবেশেষে প্রকাশ্যে আসে জো জোনাস এবং গেম অফ থ্রোনস-খ্যাত অভিনেত্রীর বিচ্ছেদের কারণ।
রিপোর্টে প্রকাশ, জো জোনাস বাড়িতে থাকতেই সবেচেয়ে বেশি স্বাচ্ছন্দ কিন্তু সোফি সম্পূর্ণ ভিন্ন। সোফি টার্নার সব সময় পার্টি করতে, বন্ধুদের সঙ্গে আউটিংয়ে বের হতে ভালবাসেন। যা নিয়ে জো এবং সোফির মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। জো এবং সোফির জীবনধারনের দ্বন্দ্বের কারণেই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
যদিও জো জোনাস কিংবা সোফি টার্নার এ িবষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত জো জোনাস এবং সোফি টার্নার বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও, তাঁদের দুই কন্যা যাতে বাবা, মা দুজনের কাছেই থাকতে পারে, তাদের যাতে বাবা, মায়ের যৌথ দায়িত্বে রাখা হয়, সে বিষয়ে আবেদনও করেন দুজনে বলে জানা যায়।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2023 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).