Akansha Dubey Death Case: ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক সমর সিং
উজিক ভিডিয়ো থেকে নজরে এসে আকাঙ্খা ভোজপুরীর বড় অভিনেতা, বড় বাজেটের ছবিতে সুযোগ পাচ্ছিলেন। কেরিয়ারের এমন উপরে ওঠার সময়ে আকাঙ্খার আত্মহত্যায় সবাই স্তম্ভিত।
লখনৌ, ২৭ মার্চ: ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন ভোজপুরী সিনেমার তারকা অভিনেত্রী আকাঙ্খা দুবে (Akansha Dubey)। রবিবার সকালে বারাণসীর এক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা আকাঙ্খার দেহ উদ্ধার হয়। আকাঙ্খার মায়ের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার বয়ফ্রেন্ড গায়ক সমর সিং ও তার ভাই সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইউপি পুলিশ। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। সমরের সঙ্গে আকাঙ্খার ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবার জানা। অভিযোগ আকাঙ্খা কেরিয়ারে ক্রমশ উন্নতি করতে থাকায় সমর ও তার ভাই সঞ্জয় তাকে চাপ দিতে থাকেন।
যদিও সমর সিং ও তার পরিবার এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। মিউজিক ভিডিয়ো থেকে নজরে এসে আকাঙ্খা ভোজপুরীর বড় অভিনেতা, বড় বাজেটের ছবিতে সুযোগ পাচ্ছিলেন। কেরিয়ারের এমন উপরে ওঠার সময়ে আকাঙ্খার আত্মহত্যায় সবাই স্তম্ভিত। আরও পড়ুন-বাঙালি নায়রার সঙ্গে শাহরুখ-পুত্রে আরিয়ানের পার্টি, দেখুন চোখ ধাঁধানো ভিডিয়ো
দেখুন টুইট
Police in #UttarPradeh's #Sarnath have registered a case against Bhojpuri singer #SamarSingh and his brother #SanjaySingh under sections including abetment to suicide in the #AkanshaDubey death case.
Police has taken this action on the complaint of the late actress's mother. pic.twitter.com/ruLFUAsj5V
— IANS (@ians_india) March 27, 2023
নিজের অভিনয়, পারফরম্যান্সে ভর করে খুব অল্প সময়েই ভোজপুরী সিনেমায় তারকা হয়ে ওঠেন আকাঙ্খা। আকাঙ্খার আত্মহত্যার পিছনে মানসিক অবসাদকে দায়ি করা হচ্ছিল। উঠছিল তাঁর প্রেমিক গায়ক সমর সিংয়ের ভূমিকার কথাও। আকাঙ্খা যে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন তার আঁচ ঘনিষ্ঠরা পেয়েছিলেন। ইনস্টগ্রামে এক লাইভ ভিডিয়োওতে ২৫ বছরের সুন্দরী এই অভিনেত্রীকে কাঁদতেও দেখা গিয়েছিল।
(The above story first appeared on LatestLY on Mar 27, 2023 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

