Vijay Deverakonda: পাক-জঙ্গিদের সঙ্গে আদিবাসীদের তুলনা! পহেলগাম হামলা নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে উপজাতি সম্প্রদায়ের রোষের মুখে বিজয়, অভিযোগ দায়ের

হায়দরাবাদের সঞ্জীব রেড্ডি নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজাতি সংগঠনগুলি অভিনেতার কাছে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

Vijay Deverakonda: পাক-জঙ্গিদের সঙ্গে আদিবাসীদের তুলনা! পহেলগাম হামলা নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে উপজাতি সম্প্রদায়ের রোষের মুখে বিজয়, অভিযোগ দায়ের
Vijay Deverakonda (Photo Credits: Instagram)

হায়দরাবাদ, ২ মেঃ আইনি জটিলতায় জড়ালেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। আদিবাসী সম্প্রদায় সম্পর্কে 'অবমাননাকর' মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে অভিনেতার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবিতে হায়দরাবাদের সঞ্জীব রেড্ডি নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজাতি সংগঠনগুলি অভিনেতার কাছে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

সদ্য বিজয় তামিল ছবি 'রেট্রো'র (Retro) প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) নিয়ে মন্তব্য করেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা পাকিস্তানি জঙ্গিদের তুলনা করেছেন ৫০০ বছর আগের আদিবাসীদের সঙ্গে। এও বলেন, সেই সময়কার আদিবাসীরা 'নির্বোধ' ছিলেন। দক্ষিণী তারকার এই মন্তব্যে বেজায় ক্ষুণ্ণ আদিবাসী সম্প্রদায়। উপজাতি আইনজীবী সমিতির সভাপতি কিষাণরাজ চৌহান বৃহস্পতিবার বিজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, 'এটি কেবল বাকস্বাধীনতার বিষয় নয়। এটি প্রান্তিক সম্প্রদায়ের সম্মান এবং সাংবিধানিক সুরক্ষার বিষয়। আমরা এসসি/এসটি নৃশংসতা আইনের অধীনে অভিনেতার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি'

আইনি বিপাকে বিজয়ঃ

কী মন্তব্যে করেছিলেন বিজয়?

২২ এপ্রিল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পরে ভারতীয় সেনার প্রতিঘাতের জন্যে দিন গুনছে গোটা দেশ। এই আবহে সেদিনের অনুষ্ঠানে বিজয় বলেন, 'কাশ্মীরে যা ঘটেছে তার সমাধান হল তাদের (সন্ত্রাসীদের) শিক্ষিত করা এবং নিশ্চিত করা যে তাদের মগজ ধোলাই করা হচ্ছে না। তারা ভাবছে কাশ্মীর ছিনিয়ে নেবে! কিন্তু কাশ্মীর ভারতের এবং কাশ্মীরিরা আমাদের'। বিজয় আরও বলেন, ভারতের পাকিস্তানের উপর আক্রমণ করারও কোনও প্রয়োজন নেই। কারণ পাকিস্তানিরা নিজেরাই তাঁদের সরকারের উপর বিরক্ত। এই ভাবেই যদি চলতে থাকে তাহলে জঙ্গিরা সরকারেরর উপর আক্রমণ করবে। ৫০০ বছর আগে আদিবাসীরা ঠিক যেমন আচরণ করত। সাধারণ জ্ঞান ছাড়া লড়াই করবে পাক জঙ্গিরাও'।

(The above story first appeared on LatestLY on May 02, 2025 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).