Pathaan Box Office Collection: প্রথমবার ব্যবসা লাখে নামলেও কোটি কোটির মাইলস্টোন গড়েই চলেছে পাঠান

রিলিজের ৩৩ দিন পর এই প্রথম শাহরুখ খানের স্পাই থ্রিলার 'পাঠান'-এর বক্স অফিসে ব্যবসা লক্ষে নেমে গেল।

Pathaan Box Office Collection: প্রথমবার ব্যবসা লাখে নামলেও কোটি কোটির মাইলস্টোন গড়েই চলেছে পাঠান
Pathaan (Photo Credits: Twitter)

রিলিজের ৩৩ দিন পর এই প্রথম শাহরুখ খানের স্পাই থ্রিলার 'পাঠান'-এর বক্স অফিসে ব্যবসা লক্ষে নেমে গেল। গতকাল, সপ্তাহে কাজের প্রথম দিন পাঠান-এর হিন্দি সংস্করণ মোট ৮০ লক্ষ টাকার ব্যবসা করল। পাঠান-এর হিন্দি সংস্করণ বক্স অফিসে মোট ৫০৮ কোটি ৪০ লক্ষ টাকার ব্যবসা করল। গোটা বিশ্বজুড়ে পাঠান-এর ব্যবসা ১ হাজার ১০০ কোটির দোরগড়ায় দাঁড়িয়ে। বাহুবলী টু-র রেকর্ড ভাঙার কাছে আছে 'পাঠান'।

শাহরুখ খানের স্পাই থ্রিলার এই সিনেমা পঞ্চম সপ্তাহে শুক্রবার ১ কোটি, শনিবার ১ কোটি ৯৫ লক্ষ, রবিবার ২ কোটি ৪৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। সাম্প্রতিককালে যে কোনও ভারতীয় সিনেমার বক্স অফিসে ব্যবসার বিচারে পাঠান-এই সবার আগে। পাশাপাশি পাঠান-এর তামিল ও তেলেগু সংস্করণ মোট ১৮ কোটি ১৮ লক্ষের ব্যবসা করেছে। বলিউডের সর্বকালের সেরা ছবি এখন পাঠানই। সবার আগে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি, ৫০০ কোটির ক্লাবে পৌঁছনোর নজিরও গড়েছে যশরাজ ফিল্মসের এই সিনেমা. আরও পড়ুন-Kareena Kapoor Khan Video: অন্তর্বাস পরেননি কেন? চূড়ান্ত কটাক্ষর মুখে করিনা

দেখুন টুইট

অন্যদিকে, রিলিজের পর চতুর্থ দিনে মাত্র ১ কোটি ১৫ লক্ষ টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের সেলফি। ৬০ কোটি টাকা বাজেটের করণ জোহর প্রযোজিত সেলফি মাত্র ১১ কোটি ২৫ লক্ষের ব্যবসা করে সবচেয়ে বড় ফ্লপের পথে।

(The above story first appeared on LatestLY on Feb 28, 2023 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).