Anant-Radhika: শুরু অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান, ইতালি থেকে রওনা দিল ক্রুজ, মনোরম সমুদ্রের ঝলক শেয়ার অতিথি ওরির
মঙ্গলবার সকালেই প্রায় ৬০০ জন অতিথি নিয়ে ইতালি থেকে রওনা দিয়েছে আম্বানিদের ক্রুজ। বলিউড তারকাদের পাশাপাশি অতিথি তালিকায় রয়েছেন ওরি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এদিন সকালেই ওরি শেয়ার করেছেন অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের জাহাজ থেকে মনোরম সমুদ্রের এক ঝলক।
জামনগরে হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠান। এবার পালা দ্বিতীয়ের। তবে আম্বানি পুত্রের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান দেশে নয়, হবে বিদেশের জলপথে। মঙ্গলবার ২৮ মে থেকে ৩০ মে, তিন দিনব্যাপী ইতালির (Italy) বিলাসবহুল এক ক্রুজে অনুষ্ঠিত হবে অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান (Anant Ambani-Radhika Merchant Pre-Wedding)। মঙ্গলবার সকালেই প্রায় ৬০০ জন অতিথি নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে রওনা দিয়েছে আম্বানিদের ক্রুজ। বলিউড তারকাদের পাশাপাশি অতিথি তালিকায় রয়েছেন ওরি (Orry)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এদিন সকালেই ওরি শেয়ার করেছেন অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের জাহাজ থেকে মনোরম সমুদ্রের এক ঝলক। ছবিতে দেখা যাচ্ছে, কাঁচ দিয়ে ঘেরা জাহাজের সামনে রাখা টি-টেবিল। তাতে বসানো রয়েছে কিছু ওয়াইনের গ্লাস এবং একটি হুক্কাও।
অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠানের এই ভাসমান প্রাসাদ অনাসায়ে টেক্কা দিতে পারে যেকোনো বিলাসবহুল হোটেলকেও। বলিপাড়া থেকে রণবীর (Ranbir Kapoor), আলিয়া (Alia Bhatt) তাঁদের ছোট্ট মেয়ে রাহা, সলমন খান (Salman Khan) আরও অনেকে উপস্থিত রয়েছেন সেখানে। এও শোনা যাচ্ছে, রণবীর এবং আলিয়া হবু দম্পতির জন্যে পারফর্মও করতে চলেছেন। জুলাইতে এক হবে অনন্ত-রাধিকার চারহাত।
অনন্ত-রাধিকার প্রাক বিবাহের ক্রুজ থেকে এক ঝলক...

মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর কনিষ্ঠ পুত্রের প্রথম প্রাক বিবাহের জন্যে পারমর্ফ করতে এনেছিলেন হলিউড পপ তারকা রিহানাকে। দ্বিতীয় অনুষ্ঠানের জন্যে আরও বড় চমক রেখেছেন শিল্পপতী। অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠানে হলিউডের শাকিরা, ডুয়া লিপারা গান গাইবেন বলে খবর। এছাড়াও পারফর্ম করার কথা রয়েছে এ আর রহমনের।
(The above story first appeared on LatestLY on May 28, 2024 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

