Raveena Tandon On Operation Sindoor: সাধারণ মানুষের ক্ষতি না করে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, সিদূঁরের ভূয়ষী প্রশংসা রবীনা ট্যান্ডনের
রবীনা আরও বলেন, 'আমি দেশের সেনার পাশে। দেশের পাশে। দেশকে রক্ষা করতে যে নেতৃত্ব সমানে কাজ করছেন, তিনি তাঁদের পাশে সব সময় রয়েছেন। শয়তানকে নির্মূল করতে শ্রীরাম সব সময় ভারতের পাশে রয়েছেন।
মুম্বই, ৭ মে: ভারতীয় সেনা (Indian Army) কখনও মানুষকে হত্যা করে না। সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখেই তাই অপারেশন সিদূঁর (Operation Sindoor) সফল করেছে ভারত (India)। পাকিস্তানে (Pakistan) ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর এভাবেই ভারতীয় সেনার ভূয়ষী প্রশংসা করলেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। রবীনা বলেন, ভারত সব সময় শান্তির পক্ষে। কিন্তু সন্ত্রাসবাদকে ধ্বংস করতে বদ্ধপরিকর ভারত। সন্ত্রাসবাদ যাতে কোনওভাবে প্রশ্রয় না পায়, সেদিকে সদা জাগ্রত ভারতীয় সেনা। তাই অপারেশন সিদূঁরের পর ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে দেশের হয়ে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী।
রবীনা আরও বলেন, 'আমি দেশের সেনার পাশে। দেশের পাশে। দেশকে রক্ষা করতে যে নেতৃত্ব সমানে কাজ করছেন, তিনি তাঁদের পাশে সব সময় রয়েছেন। শয়তানকে নির্মূল করতে শ্রীরাম সব সময় ভারতের পাশে রয়েছেন। তাইতো সাধারণ মানুষের কোনও ক্ষতি না করেই অপারেশন সিদূঁরকে সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় সেনা।' এভাবেও সেনা বাহিনীর প্রশংসা করেন নয়ের দশকের প্রথম সারির এই অভিনেত্রী।
অপারেশন সিদূঁরে যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তার প্রশংসা করে 'জয় ভবানী', 'হরহর মহাদেব' এবং 'জয় হিন্দ' বলে শেষ করেন রবীনা। সেই সঙ্গে তাঁর কাছে দেশ সবার আগে বলেও নিজের পোস্টে জানান বলিউডের এই অভিনেত্রী।
দেখুন কী জানালেন রবীনা ট্যান্ডন...
View this post on Instagram
২২ এপ্রিল পহেলগামে হামলার সমুচিত জবাব দিয়েছে ভারত। পহেলগামে (Pahalgam Terror Attack) নির্মমভাবে যে সমস্ত মানুষের প্রাণ নিয়ে রক্তাক্ত করা হয় কাশ্মীরের (Jammu And Kashmir) মাটি, পাকিস্তানে প্রবেশ করে তার বদলা এবার দিল ভারতীয় সেনা।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

