শাহরুখ খানের সিনেমার নায়িকা, তারকা ক্রিকেটারের প্রাক্তন গার্লফ্রেন্ড এখন অটো চড়ে বাড়ি ফিরছেন (দেখুন ছবিতে)
জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। একটা সময় তিনি শাহরুখ খানের সুপার হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অন্তত গোটা ১৫ বলিউড সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। চুটিয়ে প্রেম করতেন ভারতীয় ক্রিকেটের চিরকালীন হ্যান্ডস্যাম ক্রিকেটারের সঙ্গে।
মুম্বই, ১২ জুলাই: জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। একটা সময় তিনি শাহরুখ খানের সুপার হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অন্তত গোটা ১৫ বলিউড সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। চুটিয়ে প্রেম করতেন ভারতীয় ক্রিকেটের চিরকালীন হ্যান্ডস্যাম ক্রিকেটারের সঙ্গে। কিন্তু সেসব ছেড়ে বিয়ে করে বিদেশে পাড়ি দিয়েছিলেন। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma)-কে নিয়ে। 'মহব্বতে ছবির সেই অভিনেত্রী। ঐশ্বর্যা-শাহরুখের পাশেও নজর কেড়েছিলেন তিনি।
বিদেশে বিয়ে করে চলে যাওয়ার পর সেভাবে তাঁর খোঁজ মেলেনি। কিন্তু কিম ফের খবরে আসেন তাঁর ব্যক্তিগত জীবনে ঝামেলার পর। আসলে কিমের বিয়েটা একদম সুখের হয়নি। বিদেশে রাতারাতি তাঁকে ঘর থেকে বের করে দিয়েছিলেন স্বামী আলি পুনজানি। বিদেশে একেবারে খালি হাতে একা হয়ে মহাবিপদে পড়ে গিয়েছিলেন। বলিউডের সিনেমার মত বলি অভিনেত্রী কিম শর্মা-র জীবন এগিয়েছে। বিদেশে এত বড় ধাক্কা কাটিয়ে ফিরে কিম এখন মুম্বইয়ে জীবনের ছন্দে ফিরছেন।
অটো চড়ে বাড়ি ফিরছেন কিম শর্মা। ((Photo Credits: Yogen Shah)শাহরুখ খানের 'মহব্বতে' সিনেমার অভিনেত্রী কিম শর্মা আবার অভিনয় কেরিয়ার শুরু করার কথা বলছেন। সেই কিমকে এখন অটোয় চড়েই মুম্বইয়ে কাজ করতে দেখা যায়।

যদিও অনেক সেলেবই মাঝে মাঝে মুম্বইয়ের অটোয় চড়েন। কিম কি অর্থের কারেই অটো চড়েন তা জানা যায়নি।

আসলে বিদেশে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পর কিম এখন ঘুরে দাঁড়ালেও, তাঁর অর্থাভাব এখনও চলছে কি না তা অনেকেরই অজানা।

মাস দুয়েক আগে কিম শর্মার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর বাড়ির পরিচারিকা নম্রতা সোলাঙ্কি। নম্রতার অভিযোগ ছিল, এক মাস ধরে তাঁকে কোনও বেতন দেননি কিম। গত ৬ মাস ধরে কিমের বাড়িতে কাজ করছেন নম্রতা। কিমের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই প্রথম বার নয়। এর আগেও বাড়ির প্রাক্তন পরিচারিকা তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন।
(The above story first appeared on LatestLY on Jul 12, 2019 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

