Nikita Rawal Viral Video: রেড কার্পেটে আচমকা ঠোঁটে চুম্বন ভক্তর! থতমতো খেয়ে গেলেন অভিনেত্রী নিকিতা রাওয়াল, ভিডিও তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এক মহিলা ভক্ত সেলফি তোলার বাহানায় কাছে এসে আচমকাই সজোরে চুমু খেয়ে বসলেন অভিনেত্রী নিকিতা রাওয়ালের (Nikita Rawal) ঠোঁটে!
Nikita Rawal Viral Video: রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এক মহিলা ভক্ত সেলফি তোলার বাহানায় কাছে এসে আচমকাই সজোরে চুমু খেয়ে বসলেন অভিনেত্রী নিকিতা রাওয়ালের (Nikita Rawal) ঠোঁটে! এমন অনভিপ্রেত ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। মুহূর্তের মধ্যে থতমতো খেয়ে যান তিনি। গত ৮ আগস্ট একটি অনুষ্ঠানে রেড কার্পেট ইন্টারঅ্যাকশনের সময় ধারণ করা এই ভিডিওটি এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল।
ঠিক কী ঘটেছিল সেদিন?
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৮ আগস্ট সান্ধ্যকালীন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন নিকিতা। ঠিক সেই সময় এক মহিলা ভক্ত তাঁর কাছে এগিয়ে এসে সেলফি তোলার অনুরোধ জানান। অভিনেত্রীও সানন্দে সেই আবেদনে সাড়া দেন।
দেখুন ভিডিও
View this post on Instagram
কিন্তু সেলফি তোলার মুহূর্তেই ওই অনুরাগী প্রথমে নিকিতার গালে একটি চুমু খান এবং মুহূর্তের মধ্যে তাঁকে নিজের দিকে টেনে নিয়ে সোজা তাঁর ঠোঁটে চুমু এঁকে দেন। হঠাৎ এমন ঘটনায় চমকে উঠে নিকিতা ওই ভক্তকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরেন। কিন্তু সেখানেই ক্ষান্ত হননি ওই অনুরাগী; তিনি নিকিতাকে জড়িয়ে ধরে আবারও গালে একটি চুমু খেয়ে সেখান থেকে সরে যান। পুরো ঘটনায় অভিনেত্রী যে কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তা তাঁর মুখাবয়বেই স্পষ্ট ফুটে ওঠে।
কে এই নিকিতা রাওয়াল?
মুম্বাইয়ে বেড়ে ওঠা নিকিতা রাওয়াল বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে একটি পরিচিত নাম। অনিল কাপুর ও শেফালী শাহ অভিনীত 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা নিকিতা পরবর্তীতে 'মিঃ হট মিঃ কুল', 'দ্য হিরো - অভিমন্যু', 'আম্মা কি বুলি', ' গরম মসালা' এবং 'কিউট কামিনা'-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।
নিকিতার কাজ
২০১২ সাল থেকে তেলুগু সিনেমা শিল্পেও নিয়মিত কাজ করছেন তিনি এবং অভিনয়ের জন্য বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। তবে শুধু অভিনয় নয়, বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গেও যুক্ত নিকিতা। এর আগে কেন্দ্র সরকারের একটি ড্রাগ-বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযানেও কাজ করেছেন তিনি। খুব শীঘ্রই বড় পর্দায় আরশাদ ওয়ার্সি এবং চাঙ্কি পান্ডের সঙ্গে 'রোটি কাপড়া অউর রোম্যান্স' ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
(The above story first appeared on LatestLY on Aug 09, 2026 11:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

