Shaktimaan: মুকেশ ফিরছেন শক্তিমান হয়ে, প্রবীণ অভিনেতাকে সুপারহিরো মানতে নারাজ নেট জনতা
৬৬ বছরের অভিনেতা মুকেশ খান্না শক্তিমান রূপে ফেরার সংবাদ ঘোষণা করতেই নেটপাড়ায় শুরু ট্রোলের ঝড়। সুপারহিরো রূপে প্রবীণ অভিনেতাকে খানিক কৌতুকের আকারেই দেখেছেন নেটবাসী।
মুম্বই, ১২ নভেম্বরঃ সুপারহিরো 'শক্তিমান' (Shaktimaan) অবতারে আরও একবার পর্দায় ফিরছেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। ফের দর্শকদের দরবারে হাজির হচ্ছে ভারতের প্রথম সুপারহিরো শক্তিমান। তবে ৬৬ বছরের অভিনেতা মুকেশ খান্না সেই সংবাদ ঘোষণা করতেই নেটপাড়ায় শুরু ট্রোলের ঝড়। সুপারহিরো রূপে প্রবীণ অভিনেতাকে খানিক কৌতুকের আকারেই দেখেছেন নেটবাসী।
কেউ বলছেন, শয়তানে সঙ্গে একটা যুদ্ধের পরেই হাসপাতালে ভর্তি করতে হবে শক্তিমানকে। কেউ লিখছেন, অভিনেতা এখনও অতীতেই পড়ে রয়েছেন। তো কেউ আবার বলছেন, শক্তিমান আমাদের অনেকের জন্য একটি প্রিয় স্মৃতি ছিল, কিন্তু এখন এটি একটি দুঃস্বপ্নে পরিণত হতে চলছে।
ন'য়ের দশকের বাচ্চাদের কাছে শক্তিমান (Shaktimaan) ছিল অন্যতম পছন্দের সুপারহিরো। আর সেই সুপারহিরোর চরিত্রে মুকেশ খান্নাও (Mukesh Khanna) বেজায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুদে দর্শকদের মধ্যে। রবিবারের দুপুর মানেই ছিল দূরদর্শনে শক্তিমান দেখার হিড়িক। তবে সেই খুদে দর্শক বড় হয়ে ছোটবেলার নস্টালজিয়া সুপারহিরোর ফের টেলিভিশনে ফেরার খবরে খুশি হয়েছেন ঠিকই। কিন্তু সুপারহিরোর চরিত্রে প্রবীণ মুকেশ খান্নাকে মন থেকে গ্রহণ করতে পারছেন না একদল নেটিজেন।
ফিরছে শক্তিমান...
View this post on Instagram
কয়েকদিন আগেই অভিনেতা তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় সুপারহিরো শক্তিমান (Shaktimaan) আবার ফিরতে চলেছে। নিজের কথা রেখেছেন মুকেশ (Mukesh Khanna)। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শক্তিমানের পোস্টারও শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন, এখন তাঁর ফেরার সময় হয়েছে। তবে মাঝে শোনা গিয়েছিল সুপারহিরো শক্তিমানের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh)। সেই নিয়েও একপ্রস্থ জল্পনা-কল্পনা-সমালোচনা চলেছে। তবে সব গুজব উড়িতে শক্তিমান অবতারে মুকেশ খান্নাই যে ফিরছেন সেই খবরে এবার সিলমোহর পড়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

