Mouni Roy Hot Images: গ্ল্যামার ভুলে পোষ্য থিও-র প্রেমে মগ্ন মৌনী, ৫ বছরের ‘বার্থডে বয়’-কে ঘিরে আদরে মাতল নেটপাড়া

বলিউডের রেড কার্পেট হোক কিংবা ‘নাগিন’-এর পর্দায় মায়াবী উপস্থিতি— মৌনী রায় মানেই বাড়তি গ্ল্যামার আর আবেদনের ঝড়। কিন্তু এবার সব লাইমলাইট কাড়ল অন্য একজন। কোনো ছবির প্রিমিয়ার বা রাজকীয় পোশাক নয়, অভিনেত্রীর জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘নায়ক’ হলো তাঁর চারপেয়ে প্রিয় বন্ধুটি।

Mouni Roy Hot Images: গ্ল্যামার ভুলে পোষ্য থিও-র প্রেমে মগ্ন মৌনী, ৫ বছরের ‘বার্থডে বয়’-কে ঘিরে আদরে মাতল নেটপাড়া
Credit: Instagram

Mouni Roy Hot Images:  বলিউডের রেড কার্পেট হোক কিংবা ‘নাগিন’-এর পর্দায় মায়াবী উপস্থিতি, মৌনী রায় মানেই বাড়তি গ্ল্যামার আর আবেদনের ঝড়। কিন্তু এবার সব লাইমলাইট কাড়ল অন্য একজন। কোনো ছবির প্রিমিয়ার বা রাজকীয় পোশাক নয়, অভিনেত্রীর জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘নায়ক’ হলো তাঁর চারপেয়ে প্রিয় বন্ধুটি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের লসা অপসো (Lhasa Apso) প্রজাতি বাঘাসোলা কুকুর 'থিও'-র পঞ্চম জন্মদিনে অত্যন্ত আদুরে একটি ছবি শেয়ার করেছেন মৌনী।

ক্য়াজুয়েল লুকে মৌনি

ছবিতে গ্ল্যামারাস রূপের আড়াল পেরিয়ে একদম ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পাশে থিও-কে বুকে জড়িয়ে রেখে লিখেছেন, “থিও এবং আমি... আজ ও ৫ বছরে পা দিল। মায়ের বড় ছেলে!” চোখের পলকে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই পোস্ট। মন্তব্য বাক্সে উপচে পড়েছে অনুগামীদের ভালোবাসা। কেউ লিখেছেন ‘ল্যাটিনা বিউটি’, আবার কেউ পুরোনো ‘নাগিন’ রূপের স্মৃতি ফিরিয়ে পাঠিয়েছেন একগুচ্ছ হৃদয়-ইমোজি।

দেখুন ছবিতে

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

মৌনির পৌষ্য প্রেম

পেজ থ্রি-র খবর রাখা অনুরাগীরা জানেন, থিও কেবল একটি পোষ্য নয়, মৌনীর জীবনের অন্যতম সেরা উপহার। বহু বছর আগে জন্মদিনে সুরজ নাম্বিয়ারের কাছ থেকে সারপ্রাইজ হিসেবে থিও-কে পেয়েছিলেন অভিনেত্রী। সেই থেকে এই খুদে সদস্যই হয়ে উঠেছে মৌনীর সমস্ত ক্লান্তি কাটানোর চাবিকাঠি। ইনস্টাগ্রামে থিও-র নিত্যদিনের নানাবিধ কাণ্ডকারখানার জন্য আলাদা জায়গা করে রেখেছেন তিনি।

বোল্ড অবতারে মৌনি

 

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

বিনোদন জগতের ব্যস্ততা ও কোলাহলের মাঝে এই সহজ-সরল মুহূর্তগুলোই মৌনীকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তোলে। বড় কোনো সেটআপ বা রাজকীয় কেক কাটা নয়, প্রিয় পোষ্যকে জড়িয়ে ধরে এই মিষ্টি ভালোবাসার বহিপ্রকাশ ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। পর্দায় ক্ষুরধার অভিনয় আর বাস্তবে এক নরম মনের পশুপেমি 'মা'— দুটো রূপই যেন সমান তালে সামলাচ্ছেন তিলোত্তমার মেয়ে মৌনী। থিও হয়তো পাঁচ বছরে পা দিল, কিন্তু মৌনীর দুনিয়ায় সে চিরকালই তাঁর ‘ছোট্ট সোনা’ হয়েই থাকবে।

(The above story first appeared on LatestLY on Aug 04, 2026 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).