Monalisa Hot Video: বোল্ড ওয়েব সিরিজের শ্য়ুটিং সেটে উষ্ণতা ছড়াচ্ছেন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও ফাঁস

বাংলার প্রিয় 'ঝুমা বৌদি' ফের একবার সোশ্যালে ঝড় তুলতে প্রস্তুত। তবে এবার আর কেবল পর্দায় নয়, বরং শুটিং সেটের পিছনের নানান ঝলক নিয়ে অনুরাগী মহলে নতুন উসকানির হাওয়া ভাসিয়ে দিলেন অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

Monalisa Hot Video: বোল্ড ওয়েব সিরিজের শ্য়ুটিং সেটে উষ্ণতা ছড়াচ্ছেন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও ফাঁস
Monalisa. (Photo Crediyts: Instagram)

Monalisa Hot Video: বাংলার প্রিয় 'ঝুমা বৌদি' ফের একবার সোশ্যালে ঝড় তুলতে প্রস্তুত। তবে এবার আর কেবল পর্দায় নয়, বরং শুটিং সেটের পিছনের নানান ঝলক নিয়ে অনুরাগী মহলে নতুন উসকানির হাওয়া ভাসিয়ে দিলেন অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে 'লাভ টু হেট ইউ ২.০' (Love To Hate You 2.0)-এর সেটের একটি মনকাড়া বিটিএস (Behind-The-Scenes) রিল শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশনে খুব সহজ ভাষায় লেখা "Behind The Scenes…"। সাথে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ #bts ও #lovetohateyou 2.0। ভিডিওটি পোস্ট হতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তাঁর ভক্তদের মধ্যে। পাশাপাশি নতুন ধারাবিলিকের শুরুর সময় ঘোষণাতেও এসেছে বিরাট বড় সারপ্রাইজ!

মোনালিসার উষ্ণতা

যাঁরা 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজের খোলামেলা ও লাস্যময়ী ঝুমা বৌদিকে ভুলতে পারেননি, তাঁদের জন্য মোনালিসার এই নতুন অবতার চোখ জুড়ানো প্রাপ্তি। গ্ল্যামার ও জোরালো অভিনয়ের মেলবন্ধন ঘটাতে মোনালিসার জুড়ি মেলা ভার। কখনো 'নজর' ধারাবাহিকের ভয়ংকর ডাইনি মোহিনী, কখনো ভোজপুরি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা, আবার কখনো বিগ বস ১০-এর মঞ্চে নিজের পরিচিতি ধরে রাখা— মোনালিসা সবসময়ই স্ক্রিনে অন্য মাত্রা যোগ করেছেন। এবার 'লাভ টু হেট ইউ: চ্যাপ্টার ২'-এ তিনি পা রাখছেন এক অত্যন্ত স্মার্ট, আত্মবিশ্বাসী, বোল্ড এবং কিছুটা কূটচালী চরিত্রের ভূমিকায়। এক কথায়, আবার নতুন এক রূপে ঝলসে উঠবেন বাঙালির প্রিয় বৌদি!

দেখুন ভিডিও

 

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

শ্যুটিংয়ের পিছনের দৃশ্য ভাইরাল

নতুন এই বিটিএস ক্লিপটিতে শুটিংয়ের অনেক ছোট ছোট মজার দৃশ্য দেখা গেছে। মোনালিসার সেই পরিচিত ডাগর চোখ, স্টাইলিশ কায়দা এবং ক্যামেরার সামনে উপস্থিতি, যা এক নিমেষে হিন্দি ও আঞ্চলিক দর্শকের নজর কাড়ে। সিরিজের আগের পর্বের তারকা হর্ষ রাজপুত এবং নিয়তি ফাতনানিকে আবার দেখা যাবে আমান ও রিয়ার চরিত্রে। মোনালিসার এই নতুন উপস্থিতি গল্পের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তাই ভিডিওতে তাঁকে এতটা খোশমেজাজে দেখা যাওয়াটা খুব একটা স্বাভাবিক বিষয় নয়!

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

মোনালিসার কেরিয়ার

বলিউড ও আঞ্চলিক বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ হিসেবে মোনালিসা সবসময়ই নিজের কাজ নিয়ে বেশ চর্চায় থাকেন। ওড়িয়া মিউজিক ভিডিও আর ভোজপুরি সিনেমার সীমানা পেরিয়ে দেশের প্রথম সারির রিয়েলিটি শো হয়ে আজ ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত তাঁর যাত্রা দারুণ অনুকরণীয়। স্বামী বিক্রান্ত সিং রাজপূতের সাথে হ্যাপি ম্যারিড লাইফ কাটানোর সাথে সাথেই নিজের অভিনয় ক্যারিয়ারকে নিত্যনতুন রূপ দিচ্ছেন তিনি।

ঝলকে 'লাভ হেট ইউ টু'

 

View this post on Instagram

 

A post shared by Niyatii S Fatnani (@niyatifatnani)

মোনালিসার নতুন চ্যালেঞ্জ

আজকের এই তরুণ প্রজন্মের জন্য অনলাইন ওয়েব প্ল্যাটফর্ম 'অলরাইট টিভি' তৈরি করেছে সংক্ষিপ্ত এবং দ্রুত গতির প্রেমের এই টানটান ড্রামা 'লাভ টু হেট ইউ ২.০'। রাত ৮ টায় দেখা যাবে এই নতুন ধারাবাহিক। সপ্তাহে তিন দিন অর্থাৎ প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দেখা যাবে এর পর্বগুলি। মোনালিসার পোস্টটিতে ইতোমধ্যে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। ভক্তেরা কেউ লিখেছেন "উফ্ মোনা মামি", তো কেউ আবার "ঝুমা বৌদির কামব্যাক" বলে উল্লাসে মেতেছেন। ভোজপুরি সিনেমা থেকে হিন্দি ধারাবাহিক এবং সেখান থেকে ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করা মোনালিসা যে আবারও সবাইকে চমকে দিতে তৈরি, তা এক প্রকার স্পষ্ট! ঝুমা বৌদির জাদু কেবল বাংলাতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। নিজের নোটিফিকেশন অন রাখুন, কারণ এই 'বৌদি'র আসল খেলা শুরু হচ্ছে এখন থেকেই!

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).