Mithun Chakraborty: কেমন আছেন মিঠুন চক্রবর্তী, চিন্তায় বর্ষীয়ান অভিনেতার অগণিত অনুরাগী

বলিউড, টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এমনকী, হাসপাতাল থেকে মিঠুন চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে জল্পনা শুরু হয়।

Mithun Chakraborty: কেমন আছেন মিঠুন চক্রবর্তী, চিন্তায় বর্ষীয়ান অভিনেতার অগণিত অনুরাগী
Mithun Chakraborty (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ২ মে: বেঙ্গালুরুর হাসপাতালে থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জ্বর, পেটে ব্যাথা-সহ আরও বেশকিছু অসুবিধা ধরা পড়ে সম্প্রতি মিঠুনের শরীরে। এরপরই ৭১ বছরের অভিনেতাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকদিন চিকিৎসার পর অবশেষে বেঙ্গালুরুর হাসপাতাল থেকে ছাড়া হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবা ভাল আছেন বলে অনুরাগীদের আশ্বস্ত করেন মিঠুন-পুত্র মিমো। ডিস্কো-ডান্সার পুত্র জানান, তাঁর বাবা আপাতত সুস্থ আছেন। ভাল আছেন।

বলিউড, টলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এমনকী, হাসপাতাল থেকে মিঠুন চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে জল্পনা শুরু হয়। এরপরই বিজেপি নেতা অনুপম হাজরা ট্যুইট করে মিঠুন চক্রবর্তীর আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন:  Dharmendra: কেমন আছেন ধর্মেন্দ্র, অবশেষে কী জানালেন হেমা মালিনী, দেখুন

অনুপম হাজরার পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাকেও দেখা যায় মিঠুন চক্রবর্তীর আরোগ্য কামনা করতে।

(The above story first appeared on LatestLY on May 02, 2022 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).