Famous Actor Arrested for Drug Case: জানলা থেকে পালিয়েও শেষরক্ষা হল না. মাদককাণ্ডে গ্রেফতার জনপ্রিয় এই অভিনেতা
মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ শাইন টম চাকোকে (Shine Tom Chacko) মাদক মামলায় গ্রেফতার করল পুলিশ।
শনিবার আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁকে গ্রেফতার করে নেন তদন্তকারী আধিকারিকরা। গত শুক্রবার কোচির একটি হোটেল মাদক মামলায় তল্লাশি অভিযান চালানোর সময় গ্রেফতারি এড়াতে জানলা থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিলেন শা্ইন। তারপর থেকেই তাঁর খোঁজ শুরু হয়। অবশেষে এদিন চার ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হয় অভিনেতা। জানা যাচ্ছে, গতকাল ঘটনা্স্থল থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়ছিল। এদিনের জেরায় তিনি স্বীকার করেন যে বাজেয়াপ্ত হওয়া মাদক তাঁরই।
হোটেলের জানলা থেকে পালিয়েছিলেন অভিনেতা
সূত্রের খবর, গতকাল গোপনসূত্রে খবর পেয়ে কোচির কালু এলাকায় ওই হোটেলে পৌনে ১০টা নাগাদ তল্লাশি অভিযানে যান কেরল পুলিশের নারকোটিক বিভাগের আধিকারিকরা। ঘটনাচক্রে হোটেলের একটি রুমে বসে তখন শাইন মাদক সেবন করছিলেন। পুলিশ আসার খবর পেয়েই তিনতলা থেকে সিঁড়িতে করে তড়িঘড়ি দ্বিতীয় তলায় চলে আসেন সাইন। তারপর লবির জানলা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সে। এণনকী এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
গ্রেফতার অভিনেতা
এরপর তাঁকে সমন পাঠানো হলে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আইনজীবী নিয়ে থানায় আসেন শাইন। তারপরেই তাঁকে নিষিদ্ধ মাদক সেবন ও মাদকদ্রব্য ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এর আগেও শাইনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছিল। এবং এই নিয়ে তিনি তাঁর সহ অভিনেত্রীর সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন।
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 11:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

