Madhubani Goswami : মা হলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

Madhubani Goswami : মা হলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
বাবা-মা হলেন রাজা-মধুবনী

কলকাতা, ১০ এপ্রিল : মা হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। পুত্র সন্তানের মা হন মধুবনী। অভিনেতা রাজা গোস্বামী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন। যেখানে মধুবনী এবং তাঁর সদ্যোজাতকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়।

দেখুন...

 

আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন| ভালোবাসা দেবেন| Blessed with a baby Boy... Thanks Almighty.... Gratitude...

Posted by Raja Goswami on Friday, April 9, 2021

শনিবার সকালে রাজা গোস্বামী (Raja Goswami) নিজের সোশ্যাল হ্যান্ডেলে মধুবনী এবং সদ্যোজাতর ছবি শেয়ার করেন। যদিও ছেলের মুখ দেখাননি রাজা। মধুবনীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও সন্তানের মুখ দেখানো হয়নি। তবে ছেলের জন্মের পরপরই যে তাঁর নাম নির্ধারণ করে ফেলেছেন টলিউডের(Tollywood) এই জনপ্রিয় জুটি, তা স্পষ্ট। জানা যাচ্ছে, রাজা এবং মধুবনী তাঁর ছেলের নাম রেখেছেন কেশভ।

আরও পড়ুন  : Chaiti Ghoshal : করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ চৈতি ঘোষাল?

বর্তমানে খড়কুটো নামে একটি জনপ্রিয় মেগায় অভিনয় করছেন রাজা গোস্বামী। ইরাবতীর চুপকথার পর খড়কুটোয় দেখা যাচ্ছে রাজাকে। অন্যদিকে মা হয়ার পর মধুবনী ফের অভিনয় জগতে ফিরবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি মধুবনী একজন সফল ব্যবসায়ীও। কলকাতায় নিজের বিউটি স্যালোঁ রয়েছে মধুবনীর।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2021 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).