Koffee with Karan 7: কফি উইথ করণের নতুন এপিসোডে অনিল কাপুর- বরুণ ধাওয়ান (দেখুন ভিডিও)

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নতুন ছবি যুগ যুগ জিও।ছবিতে নজর কেড়েছে অনিল-বরুণের অনস্ক্রিন বাপ-বেটা কেমিস্ট্রি।

Koffee with Karan 7: কফি উইথ করণের নতুন এপিসোডে অনিল কাপুর- বরুণ ধাওয়ান (দেখুন ভিডিও)
Photo Credit_Twitter

কফি উইথ করণের সিজন ৭ এর নতুন এপিসোডে আসছেন অনিল কাপুর ও বরুণ ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় কফি উইথ করণ-এর নতুন পর্বের প্রোমো শেয়ার করলেন করণ জোহর।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নতুন ছবি যুগ যুগ জিও।ছবিতে নজর কেড়েছে অনিল-বরুণের অনস্ক্রিন বাপ-বেটা কেমিস্ট্রি।অবশ্য বহুকাল ধরেই বরুণের বাবা ডেভিড ধাওয়ানের বাড়িতে মিস্টার ইন্ডিয়ার অবাধ যাতায়াত।আর সেই সূত্রেই অনিল ও বরুণের মধ্যে সম্পর্কটা কাকা-ভাইপোর হলেও দুজনের কিন্তু দারুণ বন্ধুত্ব।করণের শোতে তারই ঝলক দেখবেন দর্শক।আর বলিউডের দুই তারকার সঙ্গে স্বভাবোচিত ভঙ্গিতেই খুনসুটি ও লেগপুলিং করবেন করণ জোহর। বৃহস্পতিবারই ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই নতুন পর্ব।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2022 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).