KK: মৃত্যুর শোকের মাঝেই কাল সৃজিতের শেরদিল-এ কেকে-র গানের আত্মপ্রকাশ
KK-র মৃত্যু নিয়ে শোক কাটতেই চাইছে না। এর মধ্যে আবার বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল সিনেমায় কেকে-র গান রিলিজ হতে চলেছে।
মুম্বই, ৫ জুন: KK-র মৃত্যু নিয়ে শোক কাটতেই চাইছে না। এর মধ্যে আবার বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'শেরদিল' (Sherdil) সিনেমায় কেকে-র গান রিলিজ হতে চলেছে। সম্প্রতি ছবির ট্রেলর রিলিজের পর, আগামিকাল, সোমবার এই সিনেমায় কেকে-র গাওয়া গান রিলিজ হতে চলেছে।
ধুপ পানি বেহেনে দে (Dhoop Paani Bahne De)-নামের কেকে-র গাওয়া এই গানটি লিখেছেন গুলজার, সঙ্গীত পরিচালনা করেছেন শান্তুনু মৈত্র। টি সিরিজ, রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও সৃজিতের নিজস্ব প্রযোজন সংস্থার ব্যানারে রিলিজ করতে চলেছে 'শেরদিল' নামের সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি, সায়নী গুপ্তা, নীরজ কবির মত অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়।
দেখুন টুইট
‘SHERDIL’: KK SONG OUT TOMORROW... #TSeries and #RelianceEntertainment will unveil #DhoopPaaniBahneDe - the song sung by #KK, penned by #Gulzar and composed by #ShantanuMoitra - from #Sherdil tomorrow. pic.twitter.com/SaP7frvJ8O
— taran adarsh (@taran_adarsh) June 5, 2022
গঙ্গারাম নামের এক সাহসী মানুষের জীবন ও সংগ্রামের গল্প বলা হয়েছে এই সিনেমায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে বাঘের মুখে যেতেও পিছপা হয়নি পঞ্চায়েত প্রধান গঙ্গারাম । বাঘের সামনে দাঁড়িয়ে বলেছেন, 'তুমি শের হলে আমি শেরদিল!
(The above story first appeared on LatestLY on Jun 05, 2022 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

