Kili Paul Dancing in Assamese Song: বিহু নৃত্যের তালে অসমীয় গানে নাচ, রোঙ্গালি বিহুর শুভেচ্ছা জানালেন কিলি পল, দেখুন

ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা তাঁকে ভারতবাসীর আপন করে তুলেছে। বাংলা, হিন্দু, ওড়িয়া, তামিল-সহ ভারতের যেকোনো ভাষার গানের সঙ্গেই রিল বানিয়ে নজর কেড়েছেন কিলি।

Kili Paul Dancing in Assamese Song: বিহু নৃত্যের তালে অসমীয় গানে নাচ, রোঙ্গালি বিহুর শুভেচ্ছা জানালেন কিলি পল, দেখুন
Kili Paul Dancing in Assamese Song Sekseki Porua (Photo Credits: Instagram)

আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কিলি পাল (Kili Paul)। নিত্য নতুন ট্রেন্ডিং গানে রিল বানিয়ে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন তানজানিয়ার কিলি পল। বিহু (Bihu) উপলক্ষ্যে এবার জনপ্রিয় অসমীয়া গানের তালে দুলে উঠল কিলির কোমর। করলেন বিহু নৃত্য (Bihu Dance)।

অসমে চলমান রোঙ্গালি বিহু (Rongali Bihu) উপলক্ষ্যে জনপ্রিয় অসমীয় গান 'সেক্সেকি পোড়ুয়া'র তালে বিহু নৃত্য করলেন কিলি। অসমবাসীকে রোঙ্গালি বিহুর জন্যে শুভেচ্ছাও জানিয়েছেন তানজানিয়ার ইনফ্লুয়েন্সার। ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা তাঁকে ভারতবাসীর আপন করে তুলেছে। বাংলা, হিন্দু, ওড়িয়া, তামিল-সহ ভারতের যেকোনো ভাষার গানের সঙ্গেই রিল বানিয়ে নজর কেড়েছেন কিলি। গানের ভাষার তালে তালে ঠোঁটও নাড়েন তিনি। তানজানিয়ার ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে ভারতীয় গানের অসাধারণ তালমেল ঘটিয়েছেন কিলি।

বোহাগ বা রোঙ্গালি বিহু কীঃ

বিহু, অসমের একটি ঐতিহ্যবাহী উৎসব। সারা বছরে বেশ কয়েকবার পালিত হয় বিহু। এপ্রিল মাসে উদযাপিত বিহুকে বোহাগ বা রোঙ্গালি বিহু (Rongali Bihu) বলে। বৈশাখ মাসে এটি পালিত হয়। মূলত এই উৎসবের মধ্যে দিয়ে অসমীয়রা নববর্ষ উদযাপন করে। এই উৎসবের মধ্যে দিয়ে কৃষকেরা ফসল এবং ভালো ফলনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। ঐতিহ্যগতভাবে, এই সময়ে কৃষকরা তাঁদের নতুন ফসল অগ্নি দেবের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

বিহু নৃত্যের তালে রোঙ্গালি বিহুর শুভেচ্ছা জানালেন কিলিঃ

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)

এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বোহাগ বা রোঙ্গালি বিহু উদযাপিত হয়। অতি জাঁকজমকের সঙ্গে অসমীরা এই উৎসবে অংশ নেন। সাত দিনব্যাপী চলতে থাকা বিহুতে অসমীরা সপরিবারে অংশ নেন। গৃহপালিত প্রাণীদেরও উৎসবে অন্তর্ভুক্ত করেন তাঁরা।

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).