Taimur Ali Khan : ছোট্ট তৈমুরের এ কী ছবি প্রকাশ করলেন করিনা!

Taimur Ali Khan : ছোট্ট তৈমুরের এ কী ছবি প্রকাশ করলেন করিনা!
করিনা কাপুর খান

মুম্বই, ১০ এপ্রিল : সদ্যোজাতর মুখ প্রকাশ্যে আননেনি। সদ্যোজাত সন্তানের মুখ প্রকাশ্যে না আনলেও এবার তৈমুরের নতুন ছবি প্রকাশ করলেন করিনা। যেখানে যোগ ব্যায়াম করতে দেখা যাচ্ছে পতৌদির ছোট্ট নবাবকে।

তৈমুরের (Taimur Ali Khan) ওই ছবিতে 'লকডাউন যোগ' বলে ক্যাপশন জুড়ে দেন করিনা। শুধু তাই নয়, যোগ ব্যায়ামের নাম করে তৈমুর ছোট্ট করে ঘুম দিচ্ছে বলেও মন্তব্য করেন বেবো। করিনা (Kareena Kapoor Khan) যখনই তৈমুরের ওই ছবি প্রকাশ্যে আনেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : ভোট দিলেন শ্রাবন্তী, যশ, তারকাদের ছটায় উজ্জ্বল চতুর্থ দফা

দেখুন...

 

 

View this post on Instagram

 

এদিকে সম্প্রতি করিনার ছোট ছেলের ছবি প্রকাশ করে ফেলেন রণধীর কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট নাতির ছবি প্রকাশ করেন রণধীর। যদিও ভুলবশত তিনি 'সইফিনার' সদ্যোজাতর ছবি প্রকাশ করে ফেলেন বলে মনে করছে নেট জনতার একাংশ। সেই কারণেই ছোট নাতির ছবি প্রকাশ্যে আনার পরপরই তা ফের মুছে ফেলেন রণধীর। যদিও সইফ আলি খান (Saif Ali Khan) কিংবা করিনা কাপুর খান এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2021 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).