Anjali Arora as Sita: কাঁচা বাদামের অঞ্জলী অরোরা ‘সীতা’র ভূমিকায়! রামায়ণে সোশ্যাল মিডিয়া তারকার অভিনয় দেখে ট্রোল, উঠল 'ঘোর কলিযুগ' খোঁচা'
'কাঁচা বাদাম' গানে রিল বানিয়ে রাতারাতি নেটপাড়ায় ঝড় তুলেছিলেন তিনি। পরবর্তীতে রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে আরও নজর কাড়েন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরা।
Anjali Arora As Sita: 'কাঁচা বাদাম' গানে রিল বানিয়ে রাতারাতি নেটপাড়ায় ঝড় তুলেছিলেন তিনি। পরবর্তীতে রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে আরও নজর কাড়েন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরা। তবে এবার সোশ্যাল মিডিয়া বা রিয়্যালিটি শোর গণ্ডি পেরিয়ে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। আর প্রথম ছবিতেই একেবারে দেবী সীতার চরিত্রে অভিনয় করছেন অঞ্জলি। ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা – শ্রী রাম কি’ নামের একটি পৌরাণিক ছবিতে তাঁকে এই পবিত্র চরিত্রে দেখা যাবে।
টিজার আসতেই বিতর্ক
সম্প্রতি ছবির প্রথম টিজার ও পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। দেবী সীতার চরিত্রে অঞ্জলির মতো এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে কাস্ট করায় বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ।
চলছে ট্রোল
Meet Kacha Badam Anjali.
She showed her whole body to get famous can't even make a video without showing her a*s and cleavage and now she's going to play Sita Mata.
Sach me ghor Kalyug hai. 😭 pic.twitter.com/PAFk0O46bd
— LGM ☣︎ (@DudeImWrong) August 19, 2026
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র ক্ষোভ
অভিষেক সিং পরিচালিত এই ছবিতে প্রভু শ্রী রামের চরিত্রে দেখা যাবে ‘ইয়ারিয়াঁ’ ও ‘হিরোপান্তি’ খ্যাত অভিনেতা দেব শর্মাকে। তবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু এখন অঞ্জলি অরোরার সীতা চরিত্রটি। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) নেটিজেনরা ক্ষোভ উগরে দিচ্ছেন।
ঘোর কলিযুগ খোঁচা
এক ক্ষুব্ধ ইউজার লিখেছেন, “হে ভগবান, এ তো ঘোর কলিযুগ! কাঁচা বাদাম খ্যাত অঞ্জলি অরোরা কিনা সীতা মায়ের চরিত্রে অভিনয় করছেন!” অন্য এক ইউজার প্রশ্ন তুলেছেন, “একজন টিকটকারকে কোন যুক্তিতে সীতার মতো পবিত্র চরিত্রে অভিনয় করতে দেওয়া হলো? ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তো সিনেমা নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর (FIR) করা উচিত।” কেউ কেউ আবার ছবিটিকে প্রভাস ও কৃতি শ্যাননের বিতর্কিত 'আদিপুরুষ' সিনেমার সঙ্গে তুলনা করে ট্রোল করছেন।
দেখুন ভিডিও
These type of versions of #Ramayana will only lead to promotion of Nitesh's version.
Anjali arora as Sita 😭 tell me this is AI & VFX is worse than Adipurush. pic.twitter.com/d9CTnke1mX
— Ramu❤️🔥 (@ramu4866) August 19, 2026
কী বলছেন অঞ্জলি অরোরা?
সমালোচনার মুখে পড়েও এই চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস ও শ্রদ্ধাভাব প্রকাশ করেছেন অঞ্জলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সীতা মায়ের চরিত্রে অভিনয় করা আমার জীবনের সবচেয়ে আবেগঘন এবং দায়িত্বপূর্ণ এক সফর। তিনি শক্তি, মর্যাদা, ধৈর্য এবং বিশ্বাসের প্রতীক। শ্রী রামের প্রতি তাঁর ভালোবাসা যেমন অগাধ, তেমনই তাঁর ভেতরের সাহসিকতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। আমি প্রথম থেকেই জানতাম যে এই চরিত্রে অভিনয় করতে গেলে পূর্ণ শ্রদ্ধা ও আন্তরিকতার প্রয়োজন।”
দেখুন ভিডিও
Kacha badam fame bar dancer Anjali Arora as Mata Sita!! Bas yehi dekhna baaki reh gaya tha?! Suddenly Sai Pallavi isn't looking so bad. pic.twitter.com/ccYLwUw6os
— J.B Hazarika (@Bharadwaj_Joy) August 18, 2026
প্রভূ রামের ভূমিকায় দেব শর্মা
প্রভু রামের ভূমিকায় অভিনয় করা দেব শর্মাও জানান, লাখ লাখ মানুষের আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে শ্রী রামের সঙ্গে, তাই তিনি অত্যন্ত বিনয় ও নিষ্ঠার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এজে ফিল্মস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি মহোবিয়া ফিল্মসের এই ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই ট্রোল ও ট্রেলার ঘিরে শুরু হওয়া বিতর্ক ছবিটির বক্স অফিস যাত্রায় কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
(The above story first appeared on LatestLY on Aug 19, 2026 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

