Sara Ali Khan: সুশান্তের প্রথম ছবির সহকারী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা, গুঞ্জন

সারা এবং জেহান হান্ডার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে।

Sara Ali Khan: সুশান্তের প্রথম ছবির সহকারী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা, গুঞ্জন
সারা, জেহান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১ জুলাই: 'কেদারনাথের' (Kedarnath) সহকারী পরিচালক জেহান হান্ডার সঙ্গে 'ডেট' করছেন সারা আলি খান। সম্প্রতি এমনই একটি গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। সারার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছে জেহান হান্ডার (Jehan Handa) ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে 'লভ ইউ' থেকে শুরু করে 'টেক মি ব্যাক'-এর মতো একাধিক পোস্ট শেয়ার করতে দেখা যায় কেদারনাথের সহকারী পরিচালককে। সারা (Sara Ali Khan) এবং জেহান হান্ডার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে।

দেখুন...

 

View this post on Instagram

 

এদিকে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর সারা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। তবে 'লভ আজকাল টু' মুক্তির আগেই কার্তিকের সঙ্গে সারার বিচ্ছেদও হয়ে যায় বলে খবর। যা নিয়ে বলিউডের জোর গুঞ্জন ছড়ায়।

আরও পড়ুন: Lisa Haydon: তৃতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী লিজা হেডেন

পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় সারার নাম উঠে আসার পর থেকে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। এমনকী, সুশান্তের বাগান বাড়িতে সারাকে দেখা যায় বলেও শোনা যায়।

সম্প্রতি রিয়া চক্রবর্তী ফের দাবি করেন, সারা আলি খানের সঙ্গে বসেই তিনি ডুবিস রোল করতেন। শুধু তাই নয়, সারাই তাঁকে মাদকের নেশায় অভ্যস্ত করিয়েছেন বলেও দাবি করেন রিয়া চক্রবর্তী। যদিও রিয়ার এসব দাবি নিয়ে কখনও কোনও পালটা মন্তব্য করতে শোনা যায়নি সইফ-কন্যা সারা আলি খানকে।

(The above story first appeared on LatestLY on Jul 01, 2021 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).