Indian Idol 13 Grand Finale: দীর্ঘ ৭ মাসের জার্নি শেষে ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং-এর হাতে, দ্বিতীয় স্থানে বাংলার দেবস্মিতা
বিজয়ীর ট্রফি জেতার পাশাপাশি এদিন একটি বিলাসবহুল গাড়ি এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য জেতেন ঋষি। দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতার ঝুলিতে এল ১৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য়।
কোনওরকম অঘটন ঘটল না! দীর্ঘ ৭ মাসের জার্নি শেষে প্রত্যাশিতভাবেই ইন্ডিয়ান আইডল ১৩-র (Indian Idol Season 13) ট্রফি উঠল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং-এর হাতে। রবিবার ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13 Dream Finale) ড্রিম ফিনালে শেষে সোনালি ট্রফি জিতে নিলেন ঋষি। দ্বিতীয়স্থানে শেষ করলেন বাংলার মেয়ে দেবস্মিতা রায় (Deboshmita Roy)। ইন্ডিয়ান আইডলের সেরা তিনে ঋষি-দেবস্মিতা ছাড়া জায়গা করে নিয়েছিলেন চিরাগ কোতওয়াল।এই তিনজন ছাড়া সেরা ৬-এ ছিলেন সোনাক্ষী কর, শিবম সিং এবং বিদীপ্তা চক্রবর্তী।বিজয়ীর ট্রফি জেতার পাশাপাশি এদিন একটি বিলাসবহুল গাড়ি (Techy Brezza) এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য জেতেন ঋষি। দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতার ঝুলিতে এল ১৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য়।
View this post on Instagram
চলতি সিজনের শুরু থেকেই জনতা জনার্দনের পছন্দের প্রতিযোগী থেকেছেন ঋষি সিং।(Rishi Singh) তাই তাঁর হাতে জয়ের ট্রফি দেখে খুশি ঋষি ভক্তরা। উল্লেখ্য, ঋষিকে সোশাল মিডিয়ায় ফলো করেন খোদ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ইন্ডিয়ান আইডল সিজন ১৩ জেতার পর ঋষির কথায়, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ট্রফিটা জিতেছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিজয়ী হিসাবে যখন আমার নাম ঘোষণা করা হল মনে হল আমার এতদিনের স্বপ্ন পূরণ হল। এই ধরণের ঐতিহ্যপূর্ণ ও জনপ্রিয় শোয়ে অংশ নিতে পেরেই আমি ধন্য।"
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

