India-Pakistan Tension: 'সিঁদুর মূল্য চুকোচ্ছে...নটে গাছটি মুড়োচ্ছে', ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে লিখলেন রুদ্রনীল ঘোষ
পহেলগামে যে ২৬ জন নীরিহ মানুষকে হত্যা করে জঙ্গিরা, তাদের পিছনে যে পাকিস্তানের মদত ছিল, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। পহলেগামের ঘটনার মাত্র কয়েকদিন পর অপারেশন সিদূঁরে জঙ্গি ঘাঁটি তছনছ করে দেয় ভারত।
কলকাতা, ৯ মে: ভারত, পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা শুরু হয়েছে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। যেখানে তিনি লেখেন, 'সিঁদুর মূল্য চুকোচ্ছে...নটে গাছটি মুড়োচ্ছে।।' অর্থাৎ পহেলগামে (Pahalgam Terror Attack) স্ত্রীদের সামনে যে স্বামীদের হত্যা করা হয়, তাঁদের কপালের সিদূঁর মুছে যায় ওই নারকীয় ঘটনায়। এমনকী বিয়ের ৬ দিনের মাথায় বিধবা হয়ে যান নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের (Vinay Narwal) স্ত্রী হিমংশী। বিয়ের পরপরই হানিমুনে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় নৌসেনা অফিসারের। এমনকী স্বামীদের মেরে স্ত্রীদের বলা হয়, 'মোদীকে গিয়ে বলো।' যে ঘটনা প্রকাশ্যে আসতেই চোখের জল ফেলে গোটা ভারত (India)।
পহেলগামে যে ২৬ জন নীরিহ মানুষকে হত্যা করে জঙ্গিরা, তাদের পিছনে যে পাকিস্তানের মদত ছিল, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। পহলেগামের ঘটনার মাত্র কয়েকদিন পর অপারেশন সিদূঁরে জঙ্গি ঘাঁটি তছনছ করে দেয় ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) প্রবেশ করে জইশ-ই-মহম্মদ থেকে লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি তছনছ করে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিদূঁর নামকরণ করা হয় সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে, কাশ্মীরে গিয়ে যাঁদের সিথিঁর সিদূঁর মুছে যায়। দেশের সেই সমস্ত মা, বোনেদের চোখের জল যাতে বৃথা না হয়, তারজন্যই ভারতীয় সেনার এই অপারেশনের নাম দেওয়া হয় সিদূঁর।
৮ মে যখন ভারতের দিকে একের পর এক ড্রোন, মিসাইল পাকিস্তান (Pakistan) ছুঁড়তে শুরু করে, তখন মহাশক্তিধর এয়ার ডিফেন্স সিস্টেম তা ধ্বংস করে দেয়। জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব, রাজস্থানে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। তবে পাক ড্রোন, মিসাইল ধ্বংস করে ইসলামাবাদকে কড়া জবাব দেয় দিল্লি।
দেখুন কী লিখলেন রুদ্রনীল ঘোষ...
ওই ঘটনার পর এবার পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গিদের কড়া বার্তা দিয়ে পোস্ট করেন রুদ্রনীল ঘোষ।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

