Shreya Ghoshal's Musical Tribute To Zubeen Garg: জ়ুবিন গর্গকে 'মিউজ়িকাল ট্রিবিউট' শ্রেয়া ঘোষালের, গাইলেন 'মায়াবিনি', কাঁদল গোটা অসম, শুনুন
সম্প্রতি সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে যান জ়ুবিন গর্গ। অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভিংয়ে নামেন জ়ুবিন। জলের মাঝেই কার্যত সলিল সমাধি হয় জনপ্রিয় গায়কের। স্কুবা ডাইভের মাঝে জ়ুবিনকে জল থেকে তুলে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুয়াহাটি, ১ অক্টোবর: আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2025) উদ্বোধনী অনুষ্ঠানে 'মায়াবিনি' গাইলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। জ়ুবিন গর্গকে (Assamese Singer Zubeen Garg) শ্রদ্ধা জানাতে মায়াবিনি গেয়ে ওঠেন শ্রেয়া। আইসিসি মহিলা বিশ্বকাপ উদ্বোধনে শ্রেয়া যখন গুয়াহাটিতে যান, সেই সময় ভরা গ্যালারির মাঝে দাঁড়িয়ে অসমের জ়ুবিন দাকে শ্রদ্ধা জানান শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার গলায় যে আবেগ ধরা পড়ে, তা শুনে চোখে জল ভরে ওঠে গোটা অসমের। বাকরুদ্ধ হয়ে পড়েন গোটা দেশর মানুষ।
শুনুন শ্রেয়ার গলায় জ়ুবিন গর্গের সেই গান...
মায়াবিনী ৰাতিৰ বুকুত…#Mayabini’ is not just a song… it’s the eternal soul of #ZubeenGarg that will forever echo in our hearts.
A fantastic tribute to our #BelovedZubeen by none other than @shreyaghoshal. Gratitude pic.twitter.com/mvUzilPtuK
— Bimal Borah (@BimalBorah119) September 30, 2025
প্রসঙ্গত তাঁর মৃত্যুতে যেন মায়াবিনি গাওয়া হয়, মৃত্যুর আগে মঞ্চে দাঁড়িয়ে এভাবেই নিজের শেষ ইচ্ছার কথা মানুষকে জানিয়েছিলেন ইয়া আলি-খ্যাত গায়ক। তাইতো জ়ুবিন গর্গের মৃত্যুর পর তাঁর শেষ যাত্রায় বাজানো হয় মায়াবিনি। এমনকী, জ়ুবিনের শেষ যাত্রায়ও মায়াবিনি বাজতে শুরু করে। শ্মশানে বসে মায়াবিনি শুনে, গেয়ে কেঁদে ওঠেন জ়ুবিনের স্ত্রী গরিমাও।
আরও পড়ুন: Zubeen Garg Death: জ়ুবিন গর্গের মৃত্যুর এফআইআরে বিশাল নাম, শুনে ভিড়মি খাবেন আপনিও
সম্প্রতি সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে যান জ়ুবিন গর্গ। অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভিংয়ে নামেন জ়ুবিন। জলের মাঝেই কার্যত সলিল সমাধি হয় জনপ্রিয় গায়কের। স্কুবা ডাইভের মাঝে জ়ুবিনকে জল থেকে তুলে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জ়ুবিন গর্গের মৃত্যুর খবর কেঁদে ওঠে গোটা দেশ। বিশেষ করে অসম। প্রিয় জ়ুবিন দা-র মৃত্যুতে অসমে আট থেকে আশির মানুষ হাউ হাউ করে কেঁদে ফেলেন। তাইতো শেষ যাত্রায় কয়েক লক্ষ মানুষ হাজির হন জ়ুবিন গর্গকে দেখতে।
(The above story first appeared on LatestLY on Oct 01, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

