Father's Day: ফাদার্স ডে-তে বড় চমক! মেয়ের সঙ্গে প্রথম ছবি দিয়ে আবেগঘন পোস্ট বরুণ ধওয়ানের

পোস্টের কমেন্টে কেউ লিখেছেন, 'আপনি সেরা মেয়ের সেরা বাবা হবেন। শুভ বাবা দিবস আমাদের হিরো।’ কেউ আবার লিখছেন, 'ছবিটা দেখতে-দেখতে হারিয়ে গিয়েছিলাম। চোখে জল চলে এল।’ এক ভক্ত আবার বরুণের মেয়েকে অত্যন্ত ভাগ্যবতী বলে উল্লেখ করেছেন।

Father's Day: ফাদার্স ডে-তে বড় চমক! মেয়ের সঙ্গে প্রথম ছবি দিয়ে আবেগঘন পোস্ট বরুণ ধওয়ানের
বরুণ ধওয়ানের প্রথম 'বাবা' দিবস উদযাপন (ছবিঃX)

সদ্য বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)। চলতি মাসের ৩ তারিখ বরুণ ও নাতাশা দালালের (Natasha Dalal) কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। এই ক'দিন আগেই স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি গিয়েছেন তিনি। বাবা হওয়ার স্বাদ চেটেপুটে নিচ্ছেন এককথায়। আর আজ, পিতৃদিবসে (Father's Day) কন্যার আঙুল ছুঁয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, কন্যা সন্তানের বাবা হওয়ার মতো খুশি আর কিছুতে নেই। ছবিতে দেখা যাচ্ছে, বাবার আঙুল চেপে ধরে রয়েছে একরত্তি মেয়ে। ক্যাপশনে অভিনেতা লিখছেন, "শুভ বাবা দিবস পৃথিবীর সব বাবাকে। আমার বাবা আমাকে শিখিয়েছেন এই দিনটি কী ভাবে উদযাপন করতে হয়। নিজের পরিবারের জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে কীভাবে ভাল থাকা যায় সেটাও তাঁরই শেখানো। তাই আমিও সেই পথেই হাঁটব। একজন মেয়ের বাবা হওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই।" বরুণের এই পোস্টে ভালবাসায় ভরিয়েছেন ভক্তরা। পোস্টের কমেন্টে কেউ লিখেছেন, 'আপনি সেরা মেয়ের সেরা বাবা হবেন। শুভ বাবা দিবস আমাদের হিরো।’ কেউ আবার লিখছেন, 'ছবিটা দেখতে-দেখতে হারিয়ে গিয়েছিলাম। চোখে জল চলে এল।’ এক ভক্ত আবার বরুণের মেয়েকে অত্যন্ত ভাগ্যবতী বলে উল্লেখ করেছেন।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).