ED Raids Shilpa Shetty's Husband Raj Kundra's House: ফের 'মহাবিপাকে' শিল্পা, পর্নোগ্রাফি প্রোডাকশনে আর্থিক তছরুপের অভিযোগ অভিনেত্রীর স্বামী রাজের বাড়িতে ইডির তল্লাশি
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরির অভিযোগে ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বই পুলিশ অভিযোগ দায়ের করে। যে মামলায় বেশ কিছুদিন জেলে কাটাতে হয় রাজকে। ২০২১ সালের মামলার সূত্র ধরেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিশানায় রাজ কুন্দ্রা।
মুম্বই, ২৯ নভেম্বর: ফের বিপাকে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। শুক্রবার ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার মুম্বই (Mumbai) এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ১৫টি জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। তার মধ্যেই রয়েছে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বাড়ি। মোবাইলের অ্যাপে পর্নোগ্রাফি প্রোডাকশনের জন্য যে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে, তার জেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার শিল্পার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে বলে খবর।
আরও পড়ুন: ED Raids Raj Kundra's House: শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে ইডি'র তল্লাশি
প্রসঙ্গত ২০২১ সালে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয় মামলা। ওই মামলার জেরেই শিল্পা শেট্টির স্বামীকে বেশ কয়েক মাস জেলে জীবনযাপন করতে হয়। রাজ কুন্দ্রা জেলে থাকাকালীন শিল্পা শেট্টিকে বিভিন্ন সময়ে স্বামীর সঙ্গে দেখা করতেে জেলে যেতে হয়। তবে কোনও সময় অভিনেত্রী এ বিষয়েমুখে রা কাটেননি।
(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

