Dia Mirza: বেণী করা চুল, কপালে টিপ বাঙালি স্টাইলে দিয়া, দেখুন ছবি

সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন দিয়া মির্জা।

Dia Mirza: বেণী করা চুল, কপালে টিপ বাঙালি স্টাইলে দিয়া, দেখুন ছবি
Dia Mirza (Photo Credit Instagram)

নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন দিয়া মির্জা। দিয়া তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনি একটি বাদামী আনারকলি কুর্তা পরে রয়েছেন, তার সঙ্গে গাঢ় নীল জরি কাজের দোপাট্টা, কপালে একটা ছোট্ট টিপ সব মিলিয়ে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। তাঁর এই ছবিটি মন কেড়েছে নিটিজেনদের। বলিউডের তুখোড় অভিনেত্রী তিনি। কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতেও অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। তবে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার এই সফরটা খুব সহজ ছিল না তাঁর কাছে। তামিল ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন দিয়া মির্জা (Diya Mirza)। আরও পড়ুন: Aamir Khan’s Ex-Wives Kiran Rao – Reena Dutta: আমিরের ২ প্রাক্তন স্ত্রী একসঙ্গে, দেখুন ভিডিয়ো

২০০১ সালে 'রহেনা হ্যায় তেরে দিল মে' (Rehnaa Hai Terre Dil Mein) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিয়া। ১৯৯৯ সালে 'জুমবালাখ্খা' (Jumbalakka) ছবিতে একজন 'এক্সট্রা' হিসেবে কাজ করেছিলেন দিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Dia Mirza Rekhi (@diamirzaofficial)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2023 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).