Dia Mirza : বেবি বাম্প নিয়ে দিয়া মির্জা, সুখবর দিলেন নায়িকা
মুম্বই, ২ এপ্রিল : মা হচ্ছেন দিয়া মির্জা (Dia Mirza)। বেবি বাম্প নিয়ে সুখবর শেয়ার করলেন অভিনেত্রী (Actor)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমেই ছবি শেয়ার করেন দিয়া।
দেখুন...
View this post on Instagram
দিয়ার বেবি বাম্পের (Baby Bump) ছবি দেখে অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। মা হওয়ার খবর শেয়ার করে দিয়া যে আপ্লুত, তা স্পষ্ট নায়িকার ছবি থেকে।
আরও পড়ুন : Kirron Kher Diagnosed Cancer : ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ, জানালেন অনুপম খের
সম্প্রতি মুম্বইয়ের সমৃদ্ধ ব্যবসায়ী বৈভব রেখির (Vaibhab Rekhi) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া মির্জা। দিয়া এবং বৈভবের বিয়ের খবরে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন অভিনেত্রীর অনুরাগীরা। একেবারে সাদামাঠাভাবেই বৈভবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বাঁধা পড়েন দিয়া। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিয়ে বসে বৈভব-দিয়ার বিয়ের আসর।
বিয়ের পর বৈভবের সঙ্গে মালদ্বীপে (Maldives) বেড়াতে যান দিয়া মির্জা। বৈভবের প্রথম পক্ষের মেয়েকে নিয়েই সৈকত শহরে যান দিয়া। সেখান থেকে তাঁরা একের পর এক ছবিও শেয়ার করেন তাঁরা। মালদ্বীপের ছবি দিয়েই সুখবর শেয়ার করেন দিয়া মির্জা।
(The above story first appeared on LatestLY on Apr 02, 2021 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

