Deepika Padukone: দীপিকা পাড়ুকোনের বাবা-মা প্রকাশ,উজ্জ্বলা আদতে ভাই-বোন? দাবি ঘিরে জোরদার আলোচনা, দেখুন

রেডিটের ওই পোস্ট সামনে আসতেই সেখানে অনেকে মন্তব্য শুরু করেন। কেউ কেউ জানান, দক্ষিণ ভারতে এই বিষয়টি দেখা যায়। দক্ষিণ ভারতে এই বিষয়টি নিয়ে বেশি ভাবনা চিন্তা করা হয় না বলেও কেউ কেউ মন্তব্য করেন।

Deepika Padukone: দীপিকা পাড়ুকোনের বাবা-মা প্রকাশ,উজ্জ্বলা আদতে ভাই-বোন? দাবি ঘিরে জোরদার আলোচনা, দেখুন
Deepika Padukone With Family (Photo Credit: Instagram/Wikipedia)

মুম্বই, ২১ নভেম্বর: সবে সবে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। রণবীর এবং দীপিকার জীবনে এসেছে ছোট্ট দুয়া। এসবের মাঝে এবার রেডিটের একটি খবর প্রকাশ্যে এল। যেখানে রেডিটের তরফে দাবি  করা হয়, দীপিকার বাবা-মা অর্থাৎ প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone) এবং উজ্জ্বলা পাড়ুকোন হলেন তুতো ভাইবোন। তুতো বোনকেই প্রকাশ পাড়ুকোন বিয়ে করেছেন বলে বর্ষীয়ান ব্যাডমিন্টন খেলোয়াড় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বলে রেডিটের পোস্টে উল্লেখ করা হয়।

দেখুন রেডিটের তরফে কোন পোস্ট করা হয়...

রেডিটের ওই পোস্ট সামনে আসতেই সেখানে অনেকে মন্তব্য শুরু করেন। কেউ কেউ জানান, দক্ষিণ ভারতে এই বিষয়টি দেখা যায়। দক্ষিণ ভারতে এই বিষয়টি নিয়ে বেশি ভাবনা চিন্তা করা হয় না বলেও কেউ কেউ মন্তব্য করেন। অর্থাৎ দক্ষিণ ভারতে তুতো ভাই, বোনের মধ্যে অনেক সময় বিবাহ বন্ধনে অনেকে আবদ্ধ হন তবে বিষয়টি যে খুব দেখা যায়, তা নয়।

কেউ আবার বলতে শুরু করেন, ভারতে বহু ধরনের সংস্কৃতি রয়েছে। আর দক্ষিণ ভারতে এটি বেশ সাধারণ ঘটনা।

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).