Hardik Pandya - Natasa Stankovic: সার্বিয়ায় অগ্যস্তকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নাতাশা, সদ্য প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছেলের ছবি দেখে কী করলেন হার্দিক পান্ডিয়া

০২০ সালের জানুয়ারিতে নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে বাগদান সারেন হার্দিক পান্ডিয়া। এরপর ঘরোয়াভাবেই নিয়ে করেন হার্দিক-নাতাশা।

Hardik Pandya - Natasa Stankovic: সার্বিয়ায় অগ্যস্তকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নাতাশা, সদ্য প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছেলের ছবি দেখে কী করলেন হার্দিক পান্ডিয়া
Hardik Pandya, Natasa Stankovic.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ জুলাই: ছেলে অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছেন নাতাশা স্ট্যানকোভিক (Natasa Stankovic) । হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকেই নাতাশা স্ট্যানকোভিককে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়। হার্দিক অফিসিয়ালি নাতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার আগেই মডেল, অভিনেত্রী ছেলেকে নিয়ে সার্বিয়ায় পৌঁছে যান।

সার্বিয়ায় নিজের বাড়িতে গিয়ে বর্তমানে ছেলে অগ্যস্তকে নিয়ে ছুটি কাটাচ্ছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী। নাতাশার সঙ্গে ছেলে অগ্যস্তর ছুটি কাটানোর ছবি দেখে সেখানে ইমোজি পোস্ট করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। নাতাশার ছবিতে হার্দিকের ইমোজি দেখে অন্তর্জালে জোর আলোচনা শুরু হয়ে যায়।

প্রসঙ্গত ২০২০ সালের জানুয়ারিতে নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে বাগদান সারেন হার্দিক পান্ডিয়া। এরপর ঘরোয়াভাবেই নিয়ে করেন হার্দিক-নাতাশা। তবে ছেলে অগ্যস্তর বয়সচার বছর হতে না হতেই ফাটল দেখা যায় সম্পর্কে এবং বিচ্ছেদ ঘোষণা করেন এই তারকা জুটি।

দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).