Shubha Poonja: সিনেমার সেটে বাইক নিয়ে ঢুকে নায়িকাকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের!

কর্ণাটকে চাঞ্চল্যকর ঘটনা। রিল লাইফের সঙ্গে গুলিয়ে গেল রিয়েল লাইফ। চিকমাগালুরু জেলার এক সেটে কন্নড় ভাষার সিনেমার শ্যুটিং চলছিল।

Shubha Poonja: সিনেমার সেটে বাইক নিয়ে ঢুকে নায়িকাকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের!
Shubha Poonja. (Photo Credits:X)

কর্ণাটকে চাঞ্চল্যকর ঘটনা। রিল লাইফের সঙ্গে গুলিয়ে গেল রিয়েল লাইফ। চিকমাগালুরু জেলার এক সেটে কন্নড় ভাষার সিনেমার একটা গানের দৃশ্যের নাচের শ্যুটিং চলছিল। নায়িকা শট দিতে মেকআপ নিয়ে তৈরি ছিলেন। পরিচালক অ্যাকশন বলতে যাবেন, কিন্তু আচমকা দেখা গেলে কয়েকটি বাইক নিয়ে একদন দুষ্কৃতী সিনেমার সেটে ঢুকে পড়ল। এরপর সিনেমার ভিলেনদের কায়দায় সেটে তাণ্ডব চালাতে থাকে দুষ্কৃতীরা। সেটে উপস্থিত জনপ্রিয় নায়িকা শুভা পুঞ্জা (Shubha Poonja)-র সঙ্গে খারাপ ব্যবহার করার পর, এক দুষ্কৃতৃী নায়িকার হাত ধরে অপহরণের চেষ্টা করে বলেও অভিযোগ।

পুলিশ এসে পড়ায় দুষ্কৃতীরা পালানমোয় রেহাই পান নায়িকা। কোরাগাজ্জা নামের সেই কন্নড় সিনেমার গানে কোরিগ্রাফার হিসেবে শ্যুটিং স্পটে ছিলেন বলিউডের জনপ্রিয় গণেশ আচারিয়া। কী কারণে দুষ্কৃতীরা শ্যুটিং সেলে চড়াও হলেন তা স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

বেশ বড় বাজেটের এই সিনেমার শ্য়ুটিংয়ের জন্য পুলিশের কছে সব অনুমতি নেওয়া ছিল বলে জানালেন পরিচালক সুধীর আট্টাভারা।

(The above story first appeared on LatestLY on Oct 28, 2023 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).